সংখ্যালঘুদের নিয়ে ও জিডি বিড়লা স্কুল নিয়ে যা বললেন মুখ্যমন্ত্রী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 5 December 2017

সংখ্যালঘুদের নিয়ে ও জিডি বিড়লা স্কুল নিয়ে যা বললেন মুখ্যমন্ত্রী


মঙ্গলবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রগতির পথে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের বার্ষিক অনুষ্ঠানে ৭৫ কোটি টাকার সাহায্য করা হয়েছে। পাশাপাশি ৫০ হাজারের মত সুবিধা পৌঁছে দেওয়া হয়েছে।
কি কি সেই সুবিধা?
নতুন ভেসেলের উদ্ভোদন, ১৪ তলা ভবনের উদ্বোধন, কো এডুকেশনের উদ্ভোদন, নতুন সফটওয়্যার ইজি উদ্ভোদন। মমতা বন্দ্যোপাধ্যায় আজ ৫ লক্ষের বেশি সুবিধা দিয়েছেন। তিনি বলেন, শুধু মুসলিমরা মা আমরা সকলে মিলে কাজ করছি। মাত্র ৬বছরে ৩৭১৭ কোটি টাকা খরচ করা হয়েছে মাইনোরিটির জন্য।

 তিনি স্কুল প্রসঙ্গে বলেন, স্কুলের শিক্ষক শিক্ষিকাদের দায়িত্ব নিতে হবে শিক্ষা নিয়ে। সবাই তো খারাপ না। কেউ খারাপ কাজ করেছে বলে সবাইকে শাস্তি দিতে হবে এমনটা না।অনেক বাচ্চা আছে যাদের ভবিষ্যৎ পড়ে রয়েছে, ফলে তার জন্য স্কুল খোলা রাখতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলদের নাম না করে বলেন, কেউএর মধ্যে জল ঘোলা করছে। রাজনীতি করতে চাইছে, পাশাপাশি অভিভাবকদের জন্য সহানুভূতি জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, মিডিয়াকেও দায়িত্বশীল হতে হবে। নিজের কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমি লড়াইটা লড়াইয়ের মতন করে করি'।

No comments:

Post a Comment

Post Top Ad