চলে গেলেন জনপ্রিয় বলিউড অভিনেতা শশী কাপুর।বয়স হয়েছিল ৭৯।জানা গিয়েছে,বয়স হওয়ার কারণে তিনি নানা রোগে ভুগছিলেন।এমনকি হাটা চলাও করতে পারতেন না তিনি।তাঁর জীবনে হিন্দি সিনেমা করেছিলেন প্রায় ১৮০ এর বেশি।হীরালাল পান্নালাল,নামাকহারাম,দিওয়ার,কভী কভী ইত্যাদি বহু সিনেমার ছবি।তাঁর জুড়িদার ছিলেন বিগবি অমিতাভ বচ্চন।
প্রসঙ্গত আজই ফেসবুক লাইভে এসেছিলেন অমিতাভ বচ্চন।সেই খুশিতে প্রায় কোটির উপর ভিউয়াস হয়েছিল তাঁর লাইভে।তবে এদিন রাতে শশী কাপুরের মৃত্যুর খবর শুনে শোকের ছায়া নেমে এসেছে গোটা বলিউড মহলে।


No comments:
Post a Comment