কেন মারাদোনা কলকাতায় আসলেন? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 11 December 2017

কেন মারাদোনা কলকাতায় আসলেন?


“দিয়েগো বনাম দাদা”। এই স্পনসর ম্যাচের জন্য মূলত তিন দিনের সফরে কলকাতা পৌঁছেছেন বিশ্ব ফুটবলের রাজপুত্র দিয়াগো ম্যারাডোনা।   রোববার স্থানীয় সময় রাত আটটায় কলকাতায় বিমান বন্দরে অবতরণ করেন বিশ্ব নন্দিত ফুটবলার।
 সেখানেই তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা শেষে ৭টা ৫০ মিনিটে তিনি বিমানবন্দর ছেড়ে বেরিয়ে যান। সঙ্গে ছিলেন তাঁর বান্ধবী রোকিও অলিভিয়া।


সোমবার কলকাতায় বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে তার। সল্টলেকের শ্রীভূম ক্লাবের আয়োজনে ক্যান্সার আক্রান্তদের সঙ্গে একটি দীর্ঘ সাক্ষাতকার করবেন তিনি। এদিন বিকেলে বোরিয়া মজুমদার স্পোটিং মিউজিয়ামে ২৫ ফুটের ম্যারাডোনার মূর্তি বসছে। ঐতিহাসিক সেই সময়ের সাক্ষী থাকবেন শশীরের ম্যারাডোনা।
বারাসতের আদিত্য স্কুল অফ স্পোর্টসের নবনির্মিত স্টেডিয়ামে হবে এই ঐতিহাসিক ম্যাচ। সেভেন–এ–সাইড ম্যাচ হবে। মারাদোনা, সৌরভ ছাড়াও খেলবেন বর্তমান ও প্রাক্তন ফুটবলাররা। মোট চল্লিশ মিনিটের ম্যাচে। মোট পাঁচ হাজার দর্শকের বসার অনুমতি দিয়েছে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad