সোনার দোকান ভেবে চশমার দোকানে কিভাবে চোররা চুরি করল, দেখুন ভিডিও - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 11 December 2017

সোনার দোকান ভেবে চশমার দোকানে কিভাবে চোররা চুরি করল, দেখুন ভিডিও


সোনার দোকান ভেবে কংক্রিটের দেওয়াল কেটে ভিতরে ঢুকে চশমার দোকানে চুরির ঘটনা ঘটল| ক্যাশ থেকে নগদ ১২ হাজার টাকা সহ চক্ষু পরীক্ষার লক্ষাধিক টাকার মেশিন ভাঙ্গলো দুস্কৃতিরা| আজ ভোররাত সোয়া চারটা নাগাদ ঘটনাটি ঘটেছে ব্যান্ডেল স্টেশন রোডে গান্ধি   কলোনি মোড় এলাকায়| সকালে এই খবর জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায়| দোকানের ভিতরে লাগানো CCTV ক্যামেরায় মুখে রুমাল বাঁধা অবস্থায় তিন দুস্কৃতির ছবি উদ্ধার হয়েছে| প্রাথমিক তদন্তে পুলিশ ও স্থানীয়দের অনুমান ওই চশমার দোকানের পাশে থাকা সোনার দোকান ভেবেই পিছনের দেওয়াল কাটে দুস্কৃতিরা| প্রসঙ্গত: ওই চশমার দোকানের পিছন দিকে রয়েছে দোতলা ওই দোকান বাড়ির সিঁড়িঘর| যেই সিঁড়ি দিয়ে উপরে গেলেই রয়েছে মুথুট ফিনান্সের অফিস| কাজেই সিঁড়ি ঘরের কলাপসিবলের চাবি থাকে মুথুট ফিনান্সের কাছে| দুস্কৃতিরা প্রথমে ওই কলাপসিবলের তালা ভেঙ্গে ভিতরে ঢোকে| এরপর সিঁড়ির বাঁদিকে থাকা ওই চশমার দোকানের কংক্রিটের দেওয়াল ভেঙ্গে তিন দুস্কৃতি ভিতরে ঢোকে| এরপর ক্যাশ থেকে নগদ ১২ হাজার টাকা হাতিয়ে নেই| পাশাপাশি দোকানের ভিতরে থাকা চোখের ডাক্তারের চেম্বারে ঢুকে চক্ষু পরীক্ষার লক্ষাধিক টাকার ডিজিটাল মেশিন ভাঙ্গার চেষ্টা করে ব্যর্থ হয়| বারংবার চুঁচুড়া থানা এলাকায় এ-ধরনের ঘটনা ঘটনা ঘটায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে সাধারণ মানুষ| পুলিশ ঘটনার তদন্তে নেমেছে|

No comments:

Post a Comment

Post Top Ad