ফের মুকুল রায়ের নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 8 December 2017

ফের মুকুল রায়ের নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়!


বর্ধমানে মুকুল রায়ের ফের বৈঠক।মুকুল রায় আবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাচ্চা ছেলে বলে আক্রমণ করলেন।শুক্রবার সকাল থেকেই শহরের একটি হোটেলে ৮ টি লোকসভা কেন্দ্রের কার্যকর্তাদের নিয়ে দফায় দফায় বৈঠক করেন দলের সর্বোচ্চ নেতারা।এদিন দলের সভায় হাজির ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাহুল সিনহা, মুকুল রায় সহ আরও অনেকে।বৈঠকের শেষে নেতারা বোঝালেন শাসক দলকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ তারা।এদিন সভার শেষে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ ও মুকুল রায়। এদিন রাজস্থানের ঘটনাকে দু:খজনক ও নিন্দনীয় বললেন দিলীপ ঘোষ। বললেন আইন হাতে তুলে নেবার অধিকার কারো নেই। অনুব্রতর ওষুধের পালটা ওষুধ তাদের কাছে মজুত আছে- দাবি দিলীপের। তাঁর দাবি বর্ধমান সহ গোটা বাংলা পরিবর্তনের পরিবর্তন চাইছে। পাশাপাশি বিরোধীদলের নেতাদের ফোনে আড়িপাতার অভিযোগ আবার তোলেন তিনি। এমনকি শাসকদলের নেতারাও এর শিকার দাবি মুকুলের।

No comments:

Post a Comment

Post Top Ad