যুবককে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা!কেন? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 8 December 2017

যুবককে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা!কেন?


 হুন্ডামারীর জঙ্গলে এক যুবককে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা । যুবকের নাম প্রশান্ত ঘোড়া,বয়স ১৮। বাড়ি আনন্দপুর থানার কতাই গ্রামে।শুক্রবার সকালে মোটর বাইকে করে ট্রাক্টরের জন্য তেল আনতে গিয়েছিল পেট্রোল পাম্পে। সেখানে দুজন লোক মাথায় লাঠির বাড়ি মেরে তুলে নিয়ে যায়। পরে তাকে হুন্ডামারীর জঙ্গলে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। এরপর তার কাছে থাকা নগদ বেশকিছু টাকা এবং মোটর বাইক নিয়ে চম্পট দেয় দুষ্কৃতিরা। স্থানীয় মানুষ জন জঙ্গল থেকে চিত্কারের শব্দ শুনতে পেয়ে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। তবে কেন তাকে খুন করার চেষ্টা করেছিলো এবং কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত সমস্ত বিষয়টি জানতে তদন্তে নেমেছে আনন্দপুর থানার পুলিশ। তবে পুলিশের প্রাথমিক অনুমান পুরানো কোনো শত্রুতার জেরে এঘটনা ঘটতে পারে। যদিও এখনও কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। 

No comments:

Post a Comment

Post Top Ad