ব্যবসায়ীকে গুলি করে খুনের চেষ্টা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 10 December 2017

ব্যবসায়ীকে গুলি করে খুনের চেষ্টা




ঘুমিয়ে থাকা ব্যবসায়ীকে গুলি করে খুন করার চেষ্টা দুষ্কৃতীদের।শনিবার গভীর রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার হাসখালী থানার ছোট ব্রিজ এলাকায়।আক্রান্ত ব্যবসায়ীর নাম তিলক ঘোষ। বয়স ২৬।আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যবসায়ীকে কৃষ্ণনগর শক্তি নগর হাসপাতালে ভর্তী করা হয়েছে।সূত্রের খবর,হাসখালী থানার ছোট ব্রিজ এলাকার বাসিন্দা পেশায় ছানা ব্যবসায়ী তিলক ঘোষ শনিবার রাতে নিজের ঘরে ঘুমিয়ে ছিল।আনুমানিক রাত ২ টো নাগাদ ঘরের জানালা দিয়ে কেউ বা কারা তিলক কে লক্ষ করে গুলি চালায়,গুলি লাগে তার পিঠে।এর পর গুলির শব্দ ও তিলকের আর্ত চিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে কৃষ্ণনগর শক্তিনগর হাসপাতালে ভর্তি করেন।তবে কি কারণে এবং কে বা কারা এই হামলা চালিয়েছে,সেই বিষয়ে কিছুই বলতে পারেননি তিলক ও তার পরিবার।ঘটনার তদন্ত শুরু করেছে হাসখালী থানার পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad