শিক্ষামূলক ভ্রমণে বেরিয়ে দুর্ঘটনার কবলে ছাত্র ছাত্রীরা, মৃত ২ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 10 December 2017

শিক্ষামূলক ভ্রমণে বেরিয়ে দুর্ঘটনার কবলে ছাত্র ছাত্রীরা, মৃত ২



শিক্ষা মূলক ভ্রমনে বেরিয়ে দুর্ঘটনার কবলে পড়ল ছাত্র ছাত্রী বোঝাই বাস । আজ ভোরে ঘটনাটি ঘটেছে ৬০ নম্বর জাতীয় সড়কের উপর বাঁকুড়ার বিষ্ণুপুর থানার এক নম্বর ক্যাম্পের চাঁপা খালের কাছে । ঘটনায় বাস চালকের মৃত্যু হয়েছে । আহত হয়েছে কমপক্ষে ৩০ জন ।
শনিবার শিক্ষামূলক ভ্রমনের উদ্যেশ্যে পূর্ব মেদিনীপুরের খেজুরি মানসিংহ বানিশ্রী বিদ্যানিকেতনের পক্ষ থেকে একটি বাস ছাড়ে । বাসে  ছাত্র ছাত্রী দের সাথে নিয়ে বেশ কয়েকজন শিক্ষক বাঁকুড়ার শুশুনিয়া ও মুকুটমনিপুর যাচ্ছিলেন । আজ ভোর বেলায় ৬০ নম্বর জাতীয় সড়কের উপর বাঁকুড়ার এক নম্বর ক্যাম্পের চাঁপা খালের কাছে আচমকাই উলটো দিক থেকে আসা একটি স্টোন চিপস বোঝাই লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা হয় । ঘটনাস্থলেই মৃত্যু হয় বাসের চালকের । প্রাথমিক ভাবে স্থানীয় বাসিন্দারা ও পড়ে বিষ্ণুপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে নিয়ে যায় । আহতদের মধ্যে এক ছাত্র সহ চার জন শিক্ষকের আঘাত গুরুতর থাকায় তাঁদের বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে । বাকি আহত ছাত্র ছাত্রীদের আঘাত তেমন গুরুতর নয় বলেই জানিয়েছেন চিকিৎসকরা ।
                                                 
অন্যদিকে, মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত যশোহরি বাসস্ট্যান্ড কাছে ডাম্পার এর ধাক্কায় মৃত্যু হল এক মহিলার। মৃত মহিলার নাম তৃপ্তি দে (৪৫)। বাড়ি লালবাগে । রবিবার সকালে নিজের ছেলে সাথে মটর বাইকে করে বড়ঞা নিজের আত্মীয় বাড়ি থেকে ফেরার পথে লালবাগ যাওয়ার সময়ে কান্দি যশোহরি কাছে মটর বাইক চাকা নিয়ন্ত্রণ হারিয়ে পরে যায় পিছনে থেকে একটা দ্রুত গতিতে আসা ডাম্পার পিছনে থেকে পিষে দেয় বলে অভিযোগ। ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় তৃপ্তি দের। স্হানীয় বাসিন্দারা ঘাতক ডাম্পারটিতে ভাঙচুর করে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে মর্গে পাঠিয়েছে ।

No comments:

Post a Comment

Post Top Ad