সরকারি টাকা নিয়ে গীতাঞ্জলির বাড়ি বানানো হয়েছে নাকি ওই টাকায় মেয়ের বিয়ে দেওয়া হয়েছে ! নন্দীগ্রামের বিভিন্ন এলাকার আইসিডিএস কেন্দ্রগুলির পরিকাঠামো ঠিক আছে কিনা, মিড-ডে-মিল ঠিকঠাক চলছে কিনা এইসব খতিয়ে দেখতে এবার সারপ্রাইজ ভিজিট করবেন স্বয়ং পরিবহণ মন্ত্রী তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী৷ নন্দীগ্রামে শনিবার এক অনুষ্ঠান মঞ্চে এ কথা জানান তিনি৷ এদিন দুপুরে ১ নম্বর ব্লকের দীনবন্ধুপুর বাশুলিচকের লক গেটে শীত বস্ত্র বিতরণ সভায় শুভেন্দুবাবু দশ হাজার কম্বল ও দশ হাজার মশারি দুঃস্থদের উদ্দেশ্যে প্রদান করেন।
সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহসভাপতি শেখ সুপিয়ান, পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ আবু তাহেব, কৃষি কর্মাধ্যক্ষ পীযূষকান্তি ভূঁইয়া প্রমুখ। শুভেন্দুবাবু তাঁর বক্তব্যে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নের খতিয়ান তুলে ধরেন। কেন্দ্র সরকারের বিভিন্ন বঞ্চনার প্রসঙ্গ তুলে আনেন। শুভেন্দুবাবুর কথায়, ২ টাকা কেজি দরের চাল শুধু কেন্দ্র দেয় না৷ কেন্দ্রীয় প্রকল্পে তিন কোটি লোক এই অনুদান পেত৷ রাজ্য সরকারের সহযোগিতায় আট কোটি লোক এই অনুদান পাচ্ছেন৷ তিনি রাজ্য সরকারের পঞ্চায়েত দপ্তরের বৃক্ষ রোপন কর্মসূচির কথাও জানান। সে ক্ষেত্রে এই ব্লক অনেক পিছিয়ে আছে স্বীকার করে নিয়ে গরিব মানুষের স্বার্থে, পরিবেশকে বাঁচাতে দ্রুত সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান৷ ২০০ গাছ লাগিয়ে ১৫০ গাছ বাঁচিয়ে রাখতে পারলে প্রতিমাসে ৯০০ টাকা করে সরকারি অনুদান পাওয়ার কথা তিনি বলেন।

No comments:
Post a Comment