নিয়ন্ত্রণ হারিয়ে যা হল আসানসোলে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 23 December 2017

নিয়ন্ত্রণ হারিয়ে যা হল আসানসোলে

ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে পরপর দুটি গাড়িতে ধাক্কা। ঘটনায় মৃত্যু হয় এক প্রৌঢ়ের। আহত এক। মৃতের নাম রাজেন্দ্র রাম (৬৩)। আহতকে হাসপাতালে ভর্তি করা হয়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটি থানার চিত্তরঞ্জন রোডের দেন্দুয়া রেলগেট সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে শনিবার সন্ধ্যায় একটি কয়লা বোঝাই ডাম্পার একটি স্কুটার ও একটি মুফেট গাড়ি ধাক্কা মারলে দুইজন আরোহী  গুরুতর জখম হয়।পুলিশ তাদের দুজনকেই উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত ঘোষণা করে।  ঘাতক ডাম্পারটি আটক করেছে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad