ব্রেকিং: পুলিশের লাথিতে মৃত বৃদ্ধ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 16 December 2017

ব্রেকিং: পুলিশের লাথিতে মৃত বৃদ্ধ



পুলিশের লাথিতে মৃত্যু হল এক বৃদ্ধের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদীয়ার চাকদহে।
অভিযোগ,বাড়ীতে ছেলেকে ধরতে এসে বাঁধা পেয়ে বাবার বুকে লাথি মারে গাইঘাটা থানার পুলিশ,আর সেই লাথির আঘাতেই মৃত্যু হয় বছর ৬৫ এর এক বৃদ্ধের। নাম  ইদু মন্ডল।জানা গিয়েছে,মৃতের ছেলে আব্দুল আলী মন্ডলের সঙ্গে  কয়েক বছর আগে বিবাহ হয় উত্তর ২৪ পরগনা জেলার গাজীপুরের বাসিন্দা রোজিনা বিবির।স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক বিবাদের জেরে চলতি বছরের শুরুর দিকে বাপের বাড়ী গাজীপুরে ফিরে যায় ইদু মন্ডলের পুত্রবধূ রোজিনা বিবি।এবং পুলিশের কাছে স্বামী ও শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে ৪৯৮  ধারায় মামলা রুজু করে।শুক্রবার পুনরায় রোজিনা বিবি গাইঘাটা থানায় অভিযোগ জানান  স্বামী আব্দুল আলী মন্ডল তাকে অ্যাসিড মারার হুমকি দিচ্ছে।এই অভিযোগ পাওয়ার পর শুক্রবার গভীর রাতে চাকদহ থানার পুলিশ কে নিয়ে পিটুলি পাড়া শ্রীনগর গ্রামে আব্দুল আলী মন্ডলকে গ্রেফতার করতে অভিযান চালায় গাইঘাটা থানার পুলিশ।অভিযোগ,বাড়িতে এসে কোনো কথা না বলেই পুলিশ বাড়ির দরজা ভেঙে ঘরে ঢোকে ও বল পূর্বক আব্দুলকে ধরে নিয়ে যায়।সেই সময় পুলিশকে বাধা দিতে গেলে পুলিশ আব্দুল এর বাবা ইদু মন্ডল ও মা হালিমা বিবিকে মারধর করে।ইদু মন্ডলের বুকে লাথি মেরে পুলিশ ও মা হালিমা বিবিকে ঘরের বাইরে ছুড়ে ফেলে দেয়।অভিযোগ,হৃদযন্ত্রের সমস্যায় ভোগা ইদু মন্ডল বুকে পুলিশের লাথির আঘাত সহ্য করতে না পেরে ঘটনাস্থলেই মারা যায়।এই ঘটনায় শনিবার সকাল থেকে ব্যাপক উত্তেজনা ছড়ায় পিটুলি পাড়া এলাকায়।মৃত ইদু মন্ডলের দেহ উদ্ধার করতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসী।পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছায় চাকদহ থানার বিশাল পুলিশ বাহিনী।পরে গাইঘাটা থানার পুলিশের বিরুদ্ধে চাকদহ থানার পুলিশ লিখিত অভিযোগ নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad