ব্যাঙ্কের টাকা হয়ে যেতে পারে অন্য লোকের! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 22 December 2017

ব্যাঙ্কের টাকা হয়ে যেতে পারে অন্য লোকের!

ব্যাঙ্কের টাকা হয়ে যেতে পারে অন্য লোকের!

ব্যাঙ্কে টাকা রেখেও শান্তি মিলবে না আর। যে কোনও মুহূর্তে আপনার টাকা চলে যেতে পারে অন্যের ঘরে। আপনার জমানো সঞ্চয় মুহূর্তে গায়েব। নতুন বিল সে কথাই বলছে। কেন্দ্র সরকার চালু করতে চলেছে এফ.আর.ডি.আই । আর সেই নিয়ে মহা আতঙ্ক সহ বিপাকে মানুষ। এই নীতি কার্যকর হলেই সমূহ ক্ষতির মুখে পড়তে পারেন মানুষ। তাই এর বিরূদ্ধে প্রতিবাদ আন্দোলন শুরু করেছে তৃণমূল কংগ্রেস। রাজ্য তৃণমূল কংগ্রেসের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলায় প্রথম দাঁতন ১ নং ব্লক তৃণমূল কংগ্রেস আয়োজন করল এক প্রতিবাদ মিছিলের । কেন্দ্র সরকারের জনস্বার্থ বিরোধী বিল এফআরডিআই অবিলম্বে বাতিলের দাবিতে মিছিল ও সভার আয়োজন করা হয়েছিল শুক্রবার। দাঁতনের আদালত চত্বর থেকে সরাইবাজার বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিল সংগঠিত হয়। মিছিল শেষে একটি প্রতিবাদ সভারও আয়োজন করা হয়েছিল। সেই সভা থেকে এফআরডিআই-এর বিরোধিতা করা হয়। এদিনের সভায় ৫০০ জন সমর্থক নিয়ে সদলবলে  বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন প্রাক্তন মন্ডল সভাপতি জেলা নেতৃত্ব বিবেক বিশ্বাস।তার হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে অন্তর্ভুক্ত করান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অজিত মাইতি, চেয়ারম্যান দীনেন রায় সহ অন্যান্যরা। এদিনের মিছিল ও সভায় উপস্থিত ছিলেন
দাঁতনের  বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান, কেশিয়াড়ী বিধানসভার বিধায়ক পরেশ মুর্ম্মু, মোহনপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ পাত্র, দাঁতন ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি প্রতুল দাস সহ অন্যান্যরা।

No comments:

Post a Comment

Post Top Ad