দিনের পর দিন ধরে জয়ের হাত ধরে তৃণমূল, সিপিএম থেকে কয়েকশো হাজার কর্মী সমর্থকদের বিজেপির গেরুয়া শিবিরে যোগদান করা থেকে শুরু করে শাসকদলের বিরুদ্ধে জয়ের কড়া কড়া হুঁশিয়ারিকে ভয় পেয়ে এবার জয়ের বিরুদ্ধে সমালোচনা করছে তৃণমূল এমনটাই দাবি জয় বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূলের নেতা বর্ধমানে স্বপন দেবনাথ জয় বন্দ্যোপাধ্যায়ের নামে মিথ্যা রটনা রটিয়ে তাঁর প্রাক্তন স্ত্রী অনন্যাকে দিয়ে ব্যক্তিগত ও পারিবারিক জীবনের কথা নিয়ে আক্রমণ করেন। তাতে জয়বাবু বিরক্তির সঙ্গে মত প্রকাশ করে বলেন, তাঁর কোনও পরিবার নেই। তাঁর বাবা মা ও মোদীজি ছাড়া কেউ নেই। মোদীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন তাতে কোনো লোভ, লালসা নেই। তাকে পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষ ভালোবাসেন। ফলে তাঁর আর কাউকে দরকার নেই। বাবা মায়ের আর্শিবাদ মোদীজির অনুপ্রেরণা ও মানুষের ভালোবাসা থাকলে তাঁর জীবন সার্থক এমনই দাবি বিজেপির তারকা নেতা জয় বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনী ফাঁস করে দেওয়া নিয়ে বলেন তিনি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বই খোলেন তাহলে যা যা তথ্য প্রমাণসহ বলে দিতে পারবেন যা শুনলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে কেউ ফিরেও তাকাবেন না। কিন্ত জয়বাবু তা করবেন না কারণ তিনি তৃণমূলের মতন ব্যক্তিগত কোনো ইস্যু বা পারিবারিক কোনো ত্রুটি নিয়ে রাজনৈতিক বিষয়ে আনবেন না। কারণ তিনি আক্রমণ করবেন রাজনৈতিক বিষয় নিয়ে, রাজনৈতিক ইস্যু নিয়ে। যা যে কোনো রাজনৈতিক মাঠে, রাজনৈতিক মহলে করা উচিত বলে মনে করেন জয় বন্দ্যোপাধ্যায়।

No comments:
Post a Comment