সবং এ মমতাই রাজ করবেন দাবী পার্থর - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 20 December 2017

সবং এ মমতাই রাজ করবেন দাবী পার্থর


গুজরাটের ভোট নিয়ে বিজেপিকে মুচকি হাসি দিয়ে বলেন বিরোধী দলের এ নৈতিক জয় তা তাঁরা খুব ভালো করে জানেন। তাদের আশার উপর জল পড়েছে ১৫০,১৫৫ ভোট পেয়ে। তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, কোনো মতে তাঁরা জিতেছে গুজরাতে তবে বাংলাতে যে শাসকদলরাই বিরাজ করবে তা তাঁর ভাষাতেই পরিষ্কার। সবং ভোট প্রসঙ্গে পার্থ বাবু বলেন, সবং সমীকরণে মমতা বন্দ্যোপাধ্যায়ই জিতবেন। তাঁর ধারে কাছে কেউ আসতে পারবেন না। মদন মিত্রের মতন পার্থ চট্টোপাধ্যায়েরও এক  বিশ্বাস শুধু তারাই কেন শাসকদলের প্রতিটি নেতা মন্ত্রীদের এক দৃঢ় বিশ্বাস। পাশাপাশি মুকুল প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় বলেন, তিনি অন্য দলের জার্সি পড়ে খেলায় নেমেছেন তৃণমূল থেকে সব খেয়ে দেয়ে। পুরোপুরি মুখ না খুললেও পার্থবাবুর কথাতে স্পষ্ট তিনি সারদা, নারদা কান্ডের প্রসঙ্গ নিয়ে মুকুলকে একহাত নিলেন। কারণ বিগত দিন ধরে মুকুল রায় একের পর এক ফাইল খুলে তৃণমূলের মাদার ডেয়ারী থেকে বিশ্ব বাংলা নিয়ে যা সব তথ্য প্রমাণ সহ তুলে ধরছেন তাতে ভবিষ্যতে তাদের চেয়ার থাকবে কিনা তা নিয়ে একটা সন্দেহ দানা বাঁধছে আসন্ন নির্বাচনে। মুখে না বললেও এমনটাই জানা গিয়েছে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে।

No comments:

Post a Comment

Post Top Ad