নার্সারী স্কুলে তালা, বিক্ষোভ অভিভাবককদের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 20 December 2017

নার্সারী স্কুলে তালা, বিক্ষোভ অভিভাবককদের


বৈদ্যবাটীতে একটি বেসরকারী নার্সারী স্কুলে তালা দেওয়ার অভিযোগ উঠল। বুধবার এই ঘটনায় বিপাকে পড়ল খুদে পড়ুয়ারা। ঘটনাটি বৈদ্যবাটী গভঃ কোয়ার্টারে শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয় হয়েছে। সেই স্কুলে মর্নিং এ শিশু শিক্ষা নিকেতন নামে একটি বেসরকারী নার্সারী স্কুল চলে। গত ৪১ বছর ধরে চলে আসছে স্কুলটি। প্রতি বছরের মত চলতি বছরেও পড়ুয়া ভর্তি হয়েছে।বর্তমানে ১১০ জন শিশু পড়ে এই স্কুলে। কয়েক দিন আগে প্রাথমিক স্কুল কর্তৃপক্ষ বাথরুমে তালা মেরে দেয়। গতকাল স্কুলে ঢোকার গেটেই তালা মেরে দেওয়া হয়। এই ঘটনায়  চরম বিপাকে পরে পড়ুয়ারা। এদিন সকাল থেকে অভিভাবকরা স্কুল গেটে জরো হয়ে বিক্ষোভ দেখায়। প্রাথমিক স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, উপর থেকে নির্দেশ রয়েছে। সরকারী সাহায্যপ্রাপ্ত স্কুলে কোনো বেসরকারী স্কুল চালানো যাবে না। তাই বন্ধ করা হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad