জঙ্গি আক্রমণ রুখতে পুলিশের নয়া উদ্যোগ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 7 December 2017

জঙ্গি আক্রমণ রুখতে পুলিশের নয়া উদ্যোগ


জঙ্গি আক্রমণ রুখতে পুলিশের নয়া উদ্যোগ।সাধারণত রাজ্যে যেভাবে জঙ্গি আক্রমনের ঘটনা ঘটে চলেছে। তাতে আতংকিত প্রশাসন থেকে রাজ্যবাসী।রাজ্যের সাধারন মানুষকে সচেতন করতেই শহর কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলাতেও সাধারন মানুষকে সচেতন করার জন্য বিশেষ নির্দেশ রাজ্য প্রশনের।  সেই নির্দেশ অনুসারে জেলায় প্রথম কোলাঘাট থানার উদ্যোগে জেলার ব্যস্ততম রেল স্টেশান মেচেদা, দেউলিয়া বাজার সহ কোলাঘাট থানা এলাকার বিভিন্ন এলাকায় মাইক দিয়ে প্রচার শুরু করেছে। প্রচারে সাধারন মানুষকে জানানো হচ্ছে,  কোন অপরিচিত মানুষের কাজ থেকে কিছু নেবেন না, তাদের সঙ্গে আলাপ জমানোর চেষ্টা করবেন না। সন্দেহ হলেই স্থানীয় থানায় কিংবা ১০০ নম্বর ডায়াল  করে জানান।কোলাঘাট থানার পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের প্রচার থানা এলাকার বিভিন্ন জনবহুল এলাকায় আমাদের প্রতিনিধিদের উপস্থিতিতে চালু হয়েছে। 

No comments:

Post a Comment

Post Top Ad