ব্রেকিংঃ বিজেপি কর্মীর বাড়ি ভেঙ্গে গুড়িয়ে দিল তৃণমূল!কেন করল জানুন? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 7 December 2017

ব্রেকিংঃ বিজেপি কর্মীর বাড়ি ভেঙ্গে গুড়িয়ে দিল তৃণমূল!কেন করল জানুন?


বিজেপি কর্মীর বাড়ি ভেঙ্গে গুড়িয়ে দিল তৃণমূল।এমনটাই দাবী বিজেপি কর্মীর।জানা গিয়েছে, বিজেপি করার অপরাধে বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর করে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার সনেকপুরের স্টেশনপাড়া এলাকায়। ঘটনার ২৪ ঘণ্টা কেটে গেলেও ওই এলাকায় পুলিশের দেখা যায়নি।অভিযোগ, এলাকার তৃণমূল নেত্রী উমা মজুমদার, শুভ্রা দত্ত, লিটন, তরুণদের নেতৃত্বে ৩০জনের তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বাড়িতে ঢুকিয়ে বাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ।বাড়ির মালিক দীপিকা অধিকারী বাঁধা দিতে এলে তাকেও সাবল নিয়ে চড়াও হয় দুষ্কৃতীরা।

স্থানীয় সূত্রে খবর, বিজেপি কর্মী নিমাই অধিকারীর ও তার স্ত্রী দীপিকা অধিকারী ১৭ বছর আগে বাংলাদেশের বাসিন্দা সুধীর কর্মকারের কাছ থেকে তাদের বসত বাড়ির জমি ১লক্ষ ৭০ হাজার টাকায় কিনে নেয়। এতো বছর পর সুধীরবাবুর ছেলের পরিচয় দিয়ে সুনীল কর্মকার নামে এক বাংলাদেশি ওই জমির দাবি করে। এমনকি স্থানীয় তৃণমূল নেতাদের টাকার লোভ দেখিয়ে জমি দখল করার চেষ্টা করে।



No comments:

Post a Comment

Post Top Ad