সোশ্যাল মিডিয়া ব্যবহারে মেয়েদের সচেতনতা কর্মশালা হাবড়ায় - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 14 December 2017

সোশ্যাল মিডিয়া ব্যবহারে মেয়েদের সচেতনতা কর্মশালা হাবড়ায়


গৌরব দেবনাথ,,,,হাবড়াঃ রাজ্য তথা দেশ জুড়ে নাবালিকা বিবাহ হয়েই চলেছে, যার ফলে রাজ্যের পক্ষ থেকে চালু করা হলো কন্যাশ্রী প্রকল্প। তাও একের পর এক নাবালিকা বিবাহ, মহিলা পাঁচার, শিশু দের দিয়ে কাজ করানো, এছাড়া এখন সব চাইতে বড় সমস্যা অন লাইনে নানা ধরনের ফাঁদ পেতে মহিলাদের সাথে প্রতারনা। এছাড়া সোশ্যাল সাইডে প্রেম ভালোবাসা ফলে বিপাকে পড়ছে হাজার হাজার মেয়েরা।
তারজন্য বৃহস্পতিবার হাবড়া বানিপুর মহিলা মহা বিদ্যালয়ে হাবড়া থানার পক্ষ থেকে একটি কর্মশালা করা হয়। যেখানে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত  আধিকারিক মৈনাক ব্যানার্জী,মহিলা অফিসার ও কলেজের ছাত্রীরা। 
বড় পর্দায় তাদের ছবি দেখিয়ে বুঝানো হয় ওই সমস্ত কাজের সাথে যুক্ত হলে মেয়ে দের কি ধরনের ক্ষতি হতে পারে।  এই ধরনের প্রশিক্ষণ পেয়েও খুশি ছাত্রীরা বলে জানালেন আমাদের। এবং গ্রামে গঞ্জে তারা প্রচার করবে যাতে কম বয়সে মেয়ে দের বিয়ে না দেয় এবং নিজের পায়ে নিজেকে দাড়াতে ইস্কুলমুখি করে তুলতে হবে মহিলারা। সবাই এগিয়ে আসলেই মহিলাদের সাথে ওই ধরনের অপরাধ বন্ধ হবে বলে আশাবাদী কলেজের ছাত্রীরা।

No comments:

Post a Comment

Post Top Ad