তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মুকুল, কি বললেন? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 14 December 2017

তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মুকুল, কি বললেন?


চাঁদপাড়ার  বিজেপির সভায় একহাত নিলেন রাজ্য সরকারকে মুকুল রায়।  জনসভায়  কর্মীদের  ভিড় ছিল চোখে পড়ার মতো।

গাইঘাটা থানার চাঁদপাড়া মিলন সংঘের মাঠে নিদিষ্ট সূচী অনুসারে বিজেপির জনসভায় উপস্থিত হয় মুকুল রায়। এদিন দুপুর একটায় সময় থাকলেও বেলা তিনটে নাগাদ হাজির হন মুকুল রায়। এছাড়া উপস্থিত ছিলেন লকেট চ্যাটার্জী, জয়প্রকাশ, শমীকের মতো বিজেপি নেতারা। এছাড়া উপস্থিত ছিলেন জেলা স্তরের।
সভার শুরু থেকেই রাজ্য সরকারের বিরুদ্ধে বলতে শোনা গেছে মুকুল রায়কে।  তৃনমূলকে ফের একবার লিমিটেড কম্পানি বলে উল্লেখ করেন  । এছাড়া তিনি বলেন মুখ্যমন্ত্রী যে ৮১ লক্ষ বেকার যুবক যুবতীদের  চাকরি দিয়েছেন বলছেন তা একদম ভুল । এছাড়ায় আজ আরও একবার বললেন মা মাটি মানুষ ,জাগো বাংলা সবই অভিষেক ব্যানার্জির নামে  ।মুকুল রায়ের আরও দাবী নীল সাদা রঙ ও পৌর ও পঞ্চায়েত এলাকায় লাগানো LED লাইট নিয়েই দূর্নিতি হয়েছে । মেট্রো ডেয়ারীর ৪৭% শেয়ার সরকার ৮১কোটি টাকায়  বিক্রি করেছে এম কে দালালের কাছে । তার মধ্যে এম কে দালাল আবার ১৫% বিক্রি করেছে ১১৭ কোটি টাকায় । এটাতেও দূর্নিতি করা হয়েছে। তার আরও দাবী বামেদের  করা দেনা এখন প্রায় তিনগুন হয়েছে । পুলিশ প্রশাসনকেও কটাক্ষ করে মুকুল বাবুর বক্তব্য বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ফাসানো হচ্ছে গাজা দেওয়া হচ্চে তার হিসেব পুলিশকে আগামী দিনে দিতে হবে ।  রাজ্যে ক্ষমতায় এলে রাজ্যে সিভিকদের স্থায়ীকরন করা হবে।

No comments:

Post a Comment

Post Top Ad