সংহতি দিবসে আক্রমণ বিজেপিকে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 6 December 2017

সংহতি দিবসে আক্রমণ বিজেপিকে



সংহতি দিবস পালন তবে বাবরি মসজিদ ধ্বংসের পূর্ব ঘোষণা মতই।  পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার ডেবরা তে ৬ নং জাতীয় সড়কের ধারে আয়োজিত এই সভাতে এদিন প্রধান বক্তা হিসেবে হাজির ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও হাজির ছিলেন জেলার প্রায় সমস্ত বিধায়ক ও নেতারা।  এদিনের সভা থেকে প্রত্যাশা মতোই বিজেপিকে তীব্র আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। তিনি নোট বন্দী থেকে শুরু করে  জিএসটি সমস্ত বিজেপির উদ্যোগকে  নিয়েই বিরোধী দলকে তীব্র আক্রমন করেন।
পাশাপাশি আসন্ন সবং বিধানসভা উপ নির্বাচনে শুধু জয় নয়, ব্যবধান বাড়ানোর দাবী করে যান এদিন ডেবরা থেকে। পাশাপাশি সবং এর বিজেপি প্রার্থী তথা সিপিএম থেকে যোগ দেওয়া বিজেপি নেতৃত্বে অন্তরা ভট্টাচার্যকেও হার্মাদ নেতা বলে আক্রমণ করেন শুভেন্দু বাবু।

No comments:

Post a Comment

Post Top Ad