মছলন্দপুরে মৃতদেহ ঘিরে চাঞ্চল্য - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 16 December 2017

মছলন্দপুরে মৃতদেহ ঘিরে চাঞ্চল্য

ধর

বাজার করতে গিয়ে আর বাড়ি ফিরলো না , পরে বাজারের কাছেই একটি পুকুর থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ , চাঞ্চল্য এলাকায়।
উত্তর ২৪ পরগনার মছলন্দপুরের ঘটনা। মৃতের নাম মেকাইল মন্ডল (৪৫)  বাড়ি মছলন্দপুরের বেলেডাঙা রেল গেট এলাকায় । স্থানীয় সূত্রে জানা গেছে পেশায় ভ্যান চালক মেকাইল আজ সকালে বাজারে যাওয়ার জন্য বের হয় ।তারপর আর তার খোজ পাওয়া যায়নি পরে এলাকার বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে মছলন্দপুর বাজারের কাছে একটি পুকুর থেকে তাকে উদ্ধার করে  দুপুর ১২:৩০টা নাগাদ হাবড়া হাসপাতালে নিয়ে এলে ডাক্তারেরা মৃত বলে ঘোষনা করে । মৃতের পরিবার কারও বিরুদ্ধে অভিযোগ না করলেও আমাদের বলেন যে মেকাইল বাবু অতিরিক্ত মদ্যপান করতো তাই বেশামাল হয়ে পুকুরে পরে গিয়ে তার মৃত্যু হতে পারে । যদিও মৃত্যুর প্রকৃত কারন জানার জন্য হাবড়া থানার পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য বারাসত হাসপাতালে পাঠিয়েছে । তদন্তে হাবড়া থানা।

No comments:

Post a Comment

Post Top Ad