চার রাজ্যের পাঁচ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট পড়ল ৬৯.৬৯ শতাংশ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 22 December 2017

চার রাজ্যের পাঁচ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট পড়ল ৬৯.৬৯ শতাংশ





দু-একটি ঘটনা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটামুটি শান্তি পূর্ণভাবে শেষ হল চার রাজ্যের পাঁচটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন | ভোটদানের নির্ধারিত সময়ে পাঁচটি বিধানসভা কেন্দ্রের গড়ে ভোট পড়েছে ৬৯.৬৯ শতাংশ | বৃহস্পতিবার উপনির্বাচনের ভোটগ্রহণ হল পশ্চিমবঙ্গের সবং, অরুণাচল প্রদেশের পাক্কে-কেসাং এবং লিকাবালি, তামিলনাড়ুর ড. রাধাকৃষ্ণ নগর এবং উত্তরপ্রদেশের সিকান্দ্রা বিধানসভা কেন্দ্রের ।

বৃহস্পতিবার সকাল থেকে চার রাজ্যের পাঁচটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোটগ্রহণ হল যেগুলি হল পশ্চিমবঙ্গের সবং, অরুণাচল প্রদেশের পাক্কে-কেসাং এবং লিকাবালি, তামিলনাড়ুর ড. রাধাকৃষ্ণ নগর এবং উত্তরপ্রদেশের সিকান্দ্রা বিধানসভা কেন্দ্রের । এই পাঁচটি বিধানসভা কেন্দ্রে গড়ে ভোট পড়েছে ৬৯.৬৯ শতাংশ | এর মধ্যে সবচেয়ে বেশি ও সবচেয়ে কম ভোট পড়েছে অরুণাচল প্রদেশে | এখানকার পাক্কে-কেসাঙে সবচেয়ে বেশি ৮৬ শতাংশ এবং লিকাবালিতে সবচেয়ে কম মাত্র ৫১ শতাংশ ভোট দান হয়েছে বলে জানিয়েছেন সহকারী নির্বাচনী আধিকারিক ডিজে ভট্টাচার্য। এছাড়া পশ্চিমবঙ্গের সবং বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এদিন বিকেল ৫টা পর্যন্ত ভোটদানের হার ছিল ৮৫ শতাংশ, তামিলনাড়ুর ড. রাধাকৃষ্ণ নগরে ভোট পড়েছে ৭৩.৪৫ শতাংশ, ৫৩ শতাংশ ভোট পড়েছে উত্তরপ্রদেশের সিকান্দ্রায় |
এদিন সবং বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বেশ কয়েকটি বুথে তৃণমূলের বিরুদ্ধে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। যদিও শাসকদল সেই অভিযোগ অস্বীকার করেছে। সবং-৩ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ৪৪ নম্বর বুথে বিজেপি ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ। আহত এক বিজেপি কর্মীকে সবং হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবং-এর বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয়ের ২৯১ নম্বর বুথে ভোটলুটের চেষ্টার অভিযোগ। কেন্দ্রীয়বাহিনীকে লক্ষ্য করে ছোড়া হল ইট। সবংয়ের গুন্ডুত বুথে তিন সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। পিংলার জলচক থেকে বিজেপি নেতা আনন্দ মাইতিকে অপহরণের অভিযোগ উঠেছে। এদিন বিকেল ৩টে পর্যন্ত ভোট পড়েছিল ৭৪ শতাংশ। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী গীতারানি ভুঁইঞা। সিপিএমের প্রার্থী রীতা জানা মণ্ডল। কংগ্রেস প্রার্থী চিরঞ্জীব ভৌমিক। বিজেপি প্রার্থী অন্তরা ভট্টাচার্য। এসইউসিঅাইয়ের প্রার্থী দীনেশ মেইকাপ। মোট ৩০৬টি বুথে ভোটগ্রহণ হয় । ভোটার সংখ্যা ২ লাখ ৪৫ হাজার ২৫৯ জন। তার মধ্যে সবং ব্লকে ২ লাখ ১ হাজার ১৪২ জন। আর পিংলা ব্লকের ভোটার সংখ্যা ৪৪ হাজার ১১৭ জন।

অন্যদিকে, এদিন নির্ধারিত সকাল সাতটি থেকে পাক্কে-কেসাঙের ২৯টি ভোট কেন্দ্রে আসতে থাকেন ভোটাররা। এই আসনে প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী কামেং দোলোর বিরুদ্ধে দাঁড়িয়েছেন বিজেপি-র বিআর ওয়াঘে। ওখানে ৩,৯৪৩ জন মহিলা-সহ ৭,৪৫৫ জন ভোটার ভাগ্য নির্ধারণ করেন তাঁদের বিধায়কের। লিকাবালিতে বিজেপি-র কারদো নিইগ্যরের বিরুদ্ধে দাঁড়িয়েছেন কংগ্রেসের মদাম দিনি। তাছাড়া ময়দানে রয়েছেন পিপলস পার্টি অব অরুণাচলের গুমকে রিবা এবং নির্দল প্রার্থী সেংগো তাইপডিয়া।গোটা আসনে ১০,৬০০ জন ভোটার রয়েছেন। তাঁদের মধ্যে মহিলা রয়েছেন ৫,৩০০।
এদিকে জানা গেছে, লোয়ার সিয়াং জেলার ২৮ নম্বর লিকাবালি আসনের কাংকু রাজস্ব সার্কলের ৩৯টি ভোট কেন্দ্রের মধ্যে ছয়টি কেন্দ্রের ভোট বয়কট করেছেন এলাকার জনসাধারণ। ‘নো রোড নো ভোট’ স্লোগানের বলে বহু আগে এই ছয় কেন্দ্রের অন্তর্গত ভোটাররা আন্দোলন কর্মসূচি জারি করেছিলেন। আজ তাঁর ভোট বয়কট করে আন্দোলনের অন্য মাত্রা সংযোজন করলেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

কাংকু সার্কলের ডালাক বাঙ্গোর যে ছয় কেন্দ্রে ভোট বয়কট করা হয়েছে সেগুলি যথাক্রমে কাংকু, বালিসোরি, কামম, এনওপি, বরোজন এবং উলি। অন্যদিকে, সাইবেরিট কেন্দ্রে ক্ষুব্ধ জনতা ইভিএম ভেঙে দিয়েছেন বলে ভোট গ্রহণ সম্পূর্ণ হয়নি।
তামিলনাডুর আর কে নগর বিধানসভা উপনির্বাচন ছিল মূলত এআইএডিএমকে বনাম ডিএমকে মধ্যে | এআইএডিএমকে হয়ে দাঁড়িয়েছে ই মধুসূধন, ডিএমকের হয়ে এই নির্বচনে লড়ছেন এন মারুধু গণেশ। নির্দল প্রার্থী হয়ে এই নির্বাচনে দাঁড়িয়েছেন এআইএডিএমকের বিদ্রোহী নেতা টি টি ভি দীনাকরণ। অন্যদিকে, বিজেপির হয়ে দাঁড়িয়েছেন কে নাগরাজন। এদিন আর কে নগরের মোট ৫৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারন করলেন ২৪,২৩৪ জন ভোটার |তালিমনাডুর প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এআইএডিএমকে নেত্রী জয়ললিতা এই বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন। তার মৃত্যুর পরে ফাঁকাই পড়েছিল এই আসনটি।

এদিনের উপনির্বাচনে ভোট গ্রহণ হয় উত্তরপ্রদেশের সিকান্দ্রা বিধানসভা কেন্দ্রেরও | এই কেন্দ্রে মোট ৩.২১ লক্ষ ভোটার এদিন তাঁদের মতামত এভিএম বন্দি করেন |

No comments:

Post a Comment

Post Top Ad