তৃণমূল অফিসে আগুন । একশো দিনের কাজের প্রকল্প নিয়ে ঝামেলার জেরে রাতে আগুন দিতে পারে বলে অনুমান করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে বীরভুম জেলার মহম্মদ বাজার এলাকার
সেকেন্ডা গ্রামে।
পুলিশ ও তৃণমূল সূত্রের খবর, বৃহস্পতিবার ১০০ দিনের কাজের সুপারভাইজারের সাথে বাসিন্দাদের ঝগড়া হয়। গ্রামবাসীদের মারে জখম হন দুই সুপারভাইজার বাসির সেখ ও হাপিজুল সেখ । এরপর রাতের অন্ধকারে স্থানীয় তৃণমুল পার্টি অফিসে আগুন ধরিয়ে দেয় অজ্ঞাত কেউ। শুক্রবার সকালে গ্রামবাসীরা দেখতে পায় পার্টি অফিস পুড়ে ছাই। এই ঘটনার জন্য বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছে তৃণমূল ।

No comments:
Post a Comment