আমরাই মোহনবাগান পরিবারের উদ্যোগে এবং এই পরিবারের সদস্য সন্দীপ
সিংহের সহায়তায় একটি সামাজিক দায়বদ্ধতার অনুষ্ঠান বরজু প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত
হয় বৃহস্পতিবার ।এই অনুষ্ঠানে সারাদিন ব্যাপী খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং
মোহনবাগান ক্লাব সম্পর্কিত বিভিন্ন অনুষ্ঠান এলাকার বিশিষ্ট মানুষজনেরা এবং কলকাতা
থেকে আগত আমরাই মোহনবাগান পরিবারের সদস্য সদস্যা দের মাধ্যমে সম্পন্ন হয়। আমরাই মোহনবাগান পরিবারের পক্ষ্য
থেকে ২০০ জন আদিবাসী শিশুদের (ওই এলাকার বিভিন্ন বিদ্যালয় গুলির বাচ্চাদের ) শীতের
কম্বল এবং ক্রীড়াসামগ্রী ও পড়াশোনার সরজ্ঞাম দেওয়া হয়. শালবনীর নতুন গঠিত শিক্ষক
শিক্ষিকা দের নিয়ে ট্রাস্ট " জঙ্গলমহল ব্যাকওয়ার্ড এডুকেশনাল ডেভেলপম্যান্ট
ট্রাস্ট ও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে সহযোগী হিসাবে, সকাল থেকে সারাদিন ব্যাপি এই অনুষ্ঠান চলে, বিভিন্ন মনোরঞ্জনমূলক ক্রীড়া
প্রতিযোগীতা। দুপুরে শিশুদের এবং এলাকার মানুষজনকে নিয়ে খাওয়াদাওয়া বিভিন্ন
সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজীত হয় । সংস্থার পক্ষ্য থেকে এলাকার কয়েকটি বিদ্যালয়কে ক্রীড়া সামগ্রী
বিতরণ প্রদান করা হয় প্রসঙ্গত উল্লেখ্য বিগত বছরওশালবনীর রাধামোহনপুর, খামারবাড়,মহাশোল ও কোমরবাঁধ কে নিয়ে কোমরবাঁধ
প্রাথমিক বিদ্যালয় এর মাঠে অনুষ্ঠিত হয়েছিলো।
Post Top Ad
Friday, 29 December 2017
Home
Entertainment
Sports
West Bengal
শালবনীতে আমরাই মোহনবাগান পরিবারের উদ্যোগে সামাজিক দায়বদ্ধতার অনুষ্ঠান
শালবনীতে আমরাই মোহনবাগান পরিবারের উদ্যোগে সামাজিক দায়বদ্ধতার অনুষ্ঠান
Tags
# Entertainment
# Sports
# West Bengal
About Eti Desk
West Bengal
Labels:
Entertainment,
Sports,
West Bengal
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment