কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর তল্লাশির সময় প্রতিবাদি জনতার সঙ্গে সংঘর্ষ, গুলি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 29 December 2017

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর তল্লাশির সময় প্রতিবাদি জনতার সঙ্গে সংঘর্ষ, গুলি

 নিরাপত্তা বাহিনীর সঙ্গে জনতার সংঘর্ষ (ফাইল ফটো)

জম্মু-কাশ্মীরে ঘেরাও-তল্লাশির প্রতিবাদে স্থানীয় জনতা ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার কারীমাবাদ গ্রামে ওই সংঘর্ষ হয়।
আজ নিরাপত্তা বাহিনী ওই এলাকা ঘিরে ফেলার চেষ্টা করতেই স্থানীয় মানুষজন সড়কে নেমে বিক্ষোভ প্রদর্শন করেন ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ও পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা বাহিনীকে শূন্যে গুলি ছুঁড়তে হয়।
এদিকে, অন্য একটি ঘটনায় আজ পুলিশ লস্কর-ই তাইয়্যেবার সদস্যকে গ্রেফতার করতে সমর্থ হয়েছে। পুলিশ সূত্রে প্রকাশ, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বারামুল্লা জেলার পত্তন এলাকা থেকে ফিরদৌস আহমেদ ওয়ানি নামে লস্কর-ই তাইয়্যেবার ওই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে বলে পুলিশ বলছে।
অন্যদিকে, দীর্ঘ তিন জুমা পরে আজ শ্রীনগরের ঐতিহাসিক জামিয়া মসজিদে জুমা নামাজ অনুষ্ঠিত হয়েছে। নৌহাট্টা এলাকায় অবস্থিত জামিয়া মসজিদ এলাকায় গত তিন শুক্রবার ধরে বিধি-নিষেধ আরোপ করা ছিল। 
হুররিয়াত কনফারেন্সের একাংশের প্রধান মীরওয়াইজ ওমর ফারুক আজ জামিয়া মসজিদে দেয়া ভাষণে প্রশাসনিক বিধি-নিষেধের তীব্র সমালোচনা করেছেন। তিনি তিন সপ্তাহ বাদে গৃহবন্দি অবস্থা থেকে মুক্তি পেয়ে আজ জামিয়া মসজিদে জুমা নামাজে অংশ নেন। কাশ্মিরি জনতার দুর্ভোগের কথা তুলে ধরে তিনি কাশ্মির পুলিশি রাজ্যে পরিণত হয়েছে ও সেখানে পুলিশি রাজ চলছে মন্তব্য করে সরকারের তীব্র সমালোচনা করেন।

No comments:

Post a Comment

Post Top Ad