ভিড় ট্রেনে উঠে কি হল মহিলা যাত্রীর! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 10 December 2017

ভিড় ট্রেনে উঠে কি হল মহিলা যাত্রীর!



ভিড় তবুও ট্রেনে ওঠা চাই, নয়ত দেরি হয়ে যাবে আর তখনই হয় দুর্ঘটনা। আর এমনই এক দুর্ঘটনা ঘটল শিয়ালদহ-ডানকুনি শাখার রাজচন্দ্রপুর স্টেশনে। ডিউটি সেরে বাড়ি ফেরার পথে ভিড়ে ঠাসা ট্রেন থেকে নিচে পড়ে মারা গেলেন শান্তা ভট্টাচার্য নামের এক মহিলা যাত্রী।  প্লাটফর্ম ও ট্রেনের মাঝে পড়ে যান  মহিলা। ঘটনাটি ঘটেছে

জানা গেছে, ট্রেনে ভিড় থাকায় প্লাটফর্মে নামবার সময় পা পিছলে ট্রেন ও লাইনের মাঝে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় হাওড়া হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে জানানো হয়। জানা গেছে ওই মহিলা আয়ার কাজ করেন উত্তরপাড়া হাসপাতালে পশ্চিম শান্তিনগরে বাড়ি। শিয়ালদহ থেকে ডানকুনি লোকালে শেষ কামড়ায় ফিরছিলেন। ফেরার পথে রাজচন্দ্রপুর স্টেশনে নামবার সময় পা জড়িয়ে প্লাটফর্ম ও ট্রেনের মাঝখানে গলে যায়। যাত্রীরা উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে হাওড়া হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।

No comments:

Post a Comment

Post Top Ad