চার চাকার গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম তুষার কান্তি ঘোষ (৪২)। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে চন্দননগর থানার অন্তর্গত নর্থব্রুক জুট মিলের সামনে জিটি রোডে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রাত সাড়ে বারোটা নাগাদ নিজের স্কুটি নিয়ে ভদ্রেশ্বর সারদাপল্লিতে নিজের বাড়ি ফিরছিলেন তুষার বাবু। পথে চন্দননগর থানার অন্তর্গত নর্থব্রুক জুট মিলের কাছে একটি চারচাকা গাড়ি সাথে তার মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

No comments:
Post a Comment