নিজস্ব প্রতিনিধি,অশোকনগর: রোজকার মতো আজ নিজের ভ্যান নিয়ে কাজে বেড়িয়ে ছিলেন অশোকনগর একুশ নম্বর ওয়ার্ডের কাইপুত্র পারার সোনা মন্ডল ৩৬। স্থানীয় সুত্রে খবর দুপুর বারোটা নাগাদ অশোকনগর যশোররোডের নবজীবন পল্লীর রাস্তার নিচে ভ্যানে ইমারতি দ্রব্য মাল নামাচ্ছিলেন সেই সময় একটি প্রাইভেট গাড়ি রাস্তার নিচে নেমে ভ্যান সহ চালককে সজোরে ধাক্কা মারে। সাথে সাথে রক্তাক্ত অবস্থায় এলাকার লোকের সাহায্যে তাকে হাবড়া হাসপাতালে নিয়ে গেলে। প্রাথমিক চিকিৎসা দিয়ে রেফার করে দেওয়া হয় কলকাতার একটি হাসপাতালে। পরিবারের লোকজন আসলে তারাও কিছু ব্যবস্থা না করে দাড়িয়ে ছিল। কারণ তাদের কাছে নিয়ে যাওয়ার গাড়ি ভাড়া পর্যন্ত নেই। প্রায় এক ঘন্টা পরে অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক পলাশ চ্যাটার্জীর কানে দুর্ঘটনার খবর যেতেই ,এস আই বলাই ঘোষ কে হাসপাতালে পাঠান। কর্তব্যরত অফিসার ওই অবস্থা দেখে সাথে সাথে এম্বুলেন্স এবং নগদ টাকা দিয়ে কলকাতায় পাঠান রোগী ও তার পরিবারকে। আজকের দিনে পুলিশের এরকম ভূমিকায় খুশি পরিবার ও হাসপাতালের সমস্ত মানুষ।

No comments:
Post a Comment