চাঁদনী,পূর্ব মেদিনীপুর: পাউশি অন্ত্যোদয়ের অনাথ আশ্রমের আবাসিকদের ১০২ জন বালক বালিকা বড়দিন উৎসব পালন করলো। আজ সকাল থেকেই আশ্রমের আবাসিকরা উৎসবের মেজাজ ছিল। তাই আশ্রমের কর্ণধার বাচ্চয়াদের আনন্দ দিতে কোন কার্পণ্য করেননি।
সোমবার সকাল ৯ টা থেকে বড়দিনের পোশাক পরে সান্তাক্লজ সেজে বাচ্চদের কেক চকলেট বিতরণ করা হয়। এর পর জিশু খ্রিস্টের প্রতিকৃতিতে সামনে মোমবাতি জালিয়ে মঙ্গলদ্বীপ গানের মধ্য দিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এর পর আশ্রমের অধীক্ষক শ্রীমতী ময়না করন পালের তত্ত্বাবধায়কত্তে আশ্রমের আবাসিকরা সান্তাক্লজ সহ পাউশি গ্রামের একাংশ বাজার প্ররিক্রমা করা হয়। গ্রামের বাচ্চদের কেক চকলেট আশ্রমের পক্ষ থেকে বিতরণ করা হয়।
এছাড়াও আজকের এই পবিত্র বড়দিন উপলক্ষ আশ্রম সংলগ্ন মাঠে এক বনভোজনের আয়োজন করা হয়। বাচ্চারা সকাল থেকে বনভোজনের জন্য উৎসুক হয়ে তরকারি কাঁটা থেকে শুরু করে রান্নাতে সহযোগীতে করা সমস্ত বনভোজনের আয়োজন আবাসিকরাই করে।

No comments:
Post a Comment