ভাড়াটিয়ার ঘরে অতিথি কেন? বদনাম দিয়ে মারধর , দশ হাজার টাকা জরিমানা ও মোবাইল কেড়ে নিয়ে ঘরে তালা দিয়ে রাস্তায় বের করে দিল দম্পতিকে বাড়িওয়ালা।
ঘটনাটি অশোকনগর থানার আশ্রাবাদ এলাকার ঘটনা। তিনমাস ধরে অশোকনগর স্টেশন লাগোয়া এলাকায় শুভংঙ্কর ঘোষ ও রিঙ্কু ঘোষ ও তাদের এক মেয়ে কে নিয়ে শ্যামল মিস্ত্রির বাড়িতে ভাড়া থাকতেন। দুজন পেশাায় রঙ মিস্ত্রি । চব্বিশ তারিক সন্ধ্যায় ভাড়াটের ঘরে তাদের দুর সম্পর্কে এক দাদা বৌদি বেড়াতে আসে। ঘটনার সুত্রপাত সেখান থেকেই। বাড়িওয়ালার দুই ছেলে তাদের বন্ধু বান্ধব রাতে হটাৎ ঘরের ভেতর ঢুকে বাজে ভাষায় গালিগালাজ করতে থাকে এবং ঘরের ভেতর নুংরামো হচ্ছে বলে মারধর করা হয়। এবং ঘর থেকে বের করে দেওয়া হয় রাতে মোবাইল ফোন কেড়ে নিয়ে। এবং জানিয়ে দেওয়া হয় দশ হাজার টাকা জরিমানা দিতে হবে। গরিব দম্পতি ওতো টাকা কোথায় পাবে এই চিন্তায় এক কাপড়ে বাড়ি থেকে বেড়িয়ে এই ঠান্ডায় সারারাত অশোকনগর স্টেশনে রাত কাটান। সকালে কুড়ি নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি বিদ্যুৎ কাঞ্জিলালের কাছে সমস্ত ঘটনা জানালে সে একজন ব্যক্তির সাথে যোগাযোগ করিয়ে দেয় এবং সেই ব্যক্তি পাঁচ হাজার টাকা দাবী করে বলে অভিযোগ ওই দম্পতির। গরিব দম্পতি কি করবে এই ভেবে ২৫ তারিখ অবশেষে অশোকনগর থানার দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগ করেন অভিযোগের ভিত্তিতে সোমবার রাত দশটা নাগাদ দম্পতিকে সাথে নিয়ে পুলিশ ওই বাড়িতে গিয়ে ঘরে ঢুকতে সাহায্য করে কোন জরিমানা ছাড়া। পুলিশের এই ভূমিকায় খুশি ওই দম্পতি । তবে জনপ্রতিনিধির ব্যাবহার নিয়ে প্রশ্ন তুলছে সাধারন মানুষ। ঘটনার তদন্তে অশোকনগর থানা।

No comments:
Post a Comment