নন্দীগ্রামে আবাস যোজনায় শুভেন্দু - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 26 December 2017

নন্দীগ্রামে আবাস যোজনায় শুভেন্দু



চাঁদনী,নন্দীগ্রাম: পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনা গড়ে তোলা হবে না।বাংলা আবাস যোজনা গড়ে তোলা হবে।নন্দীগ্রাম বিধানসভা এলাকায় দুস্থ মানুষদের শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে  একথা জানান রাজ্যের পরিবহণ  মন্ত্রী তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি বলেন, কেন্দ্রের বিজেপি সরকার দিল্লী থেকে একটি কর্মসূচীর কথা বলেছিলেন। কি সেই কর্মসূচী? বাড়ি তৈরি করা হবে। তাতে ৭৫ ভাগ টাকা দেবে কে,  মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য। আর ২৫ ভাগ টাকা দেবে কে? দিল্লী বিজেপি সরকার।কিন্তু নাম লিখতে হবে তাদের। ১০০ টাকার ২৫ টাকা তিনি দেবেন, তার নাম লিখতে হবে আর যিনি ৭৫ টাকা দেবেন তার নাম লেখা যাবে না। আমরা পশ্চিমবঙ্গের সরকার ঠিক করেছি,  আমরা প্রধানমন্ত্রীর ২৫ টাকা আমরা নেবোনা। আমাদের রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা হচ্ছে না। আমাদের রাজ্যে হচ্ছে বাংলা আবাস যোজনা। আর প্রধানদের বলছি আর কোথাও প্রধানমন্ত্রী আবাস যোজনার কথা লিখবেন না।ভুল করে অনেক প্রধান এটা বলে থাকে প্রধানমন্ত্রী আবাস যোজনা।এটা বলবেন না পশ্চিমবাংলায় বাংলা আবাস যোজনার ১০০ শতাংশ টাকাদেবে রাজ্য।কেন্দ্রের টাকা লাগবে না আমরা ২৫৮ কোটি টাকা দিচ্ছি রাজ্য সরকারের তহবিল থেকে। কেন্দ্রে যে সমস্ত ভাতা যেমন বিধবা ভাতা, প্রতিবন্ধ ভাতা, বার্ধক্য ভাতা দেওয়া বন্ধ করে দিয়েছে তা বন্ধ হবে না। রাজ্যসরকার সেই ভাতা দেবে। সাধারন মানুষের পাশে থেকে তৃণমূল সরকার কাজ করছে। আর বিজেপি সরকার এব সর্বনাশ করে চলেছে।আমাদের সরকার সকলকে বুক দিয়ে আকলে রাখছে। বিজেপি অনেক কথা বলে চলেছে, কিছু ত করে দেখাতে হবে! রাস্তা করলে তৃণমল ূ, খাল কাটলে তৃণমূল,জল দিলে তৃণমূল,২ টাকা কেজি চাল দিলে তৃণমূল,সাইকেল দিলে তৃণমূল,কন্যাশ্রীতে তৃণমূল, শিশুসাথী, সমব্যাথীতে তৃণমূল। সব কাজেই তৃনমূল। তৃণমূল ছাড়া কেউ নেই।আমরা মানুষের দল। মানুষের পাশে থেকে তাদের কাজ করে এগিয়ে যেতে চাই।।

No comments:

Post a Comment

Post Top Ad