অসমে রেল অবরোধ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 19 December 2017

অসমে রেল অবরোধ

অসমের তিনটি স্টেশনে রেল অবরোধ করেন যাত্রীরা। পৃথক বোড়োল্যান্ডের দাবি ও অন্যান্য রেল সংক্রান্ত বিষয় নিয়ে মঙ্গলবার রেল অবরোধ করল অসমীয়ারা।
 সকাল সাতটা থেকে কোকড়াঝাড়, মাজবত ও সৌরপাথর স্টেশনে অবরোধ শুরু করে আদিবাসী ন্যাশনাল লিবারেশন আর্মি, আদিবাসী পিপলস আর্মি, বিরসা কমান্ডো ফোর্স সহ ৫-৬টি সংগঠন। ফলে ব্যহত হয় উত্তর-পূর্ব সীমান্তের রেল পরিষেবা। কোচবিহার, নিউ জলপাইগুড়ি, ধুপগুড়ি, রাঙাপানি, চটেরহাট স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে গান্ধিধাম এক্সপ্রেস, নাহারলুগান এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস, দার্জিলিং মেল, সরাইঘাট এক্সপ্রেস সহ বেশ কয়েকটি ট্রেন। কোকরাঝাড় স্টেশনে পৌঁছে অবরোধকারীদের সঙ্গে আলোচনা শুরু করেন রেলকর্তারা। দীর্ঘক্ষণ আলোচনার পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে রেল পরিষেবা।

No comments:

Post a Comment

Post Top Ad