পশ্চিমবঙ্গে প্রথম ব‍্যাকটেরিয়া মুক্ত পুকুরের পানীয় জল সরবরাহের প্রতিশ্রুতি দিল কোন মন্ত্রী? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 21 December 2017

পশ্চিমবঙ্গে প্রথম ব‍্যাকটেরিয়া মুক্ত পুকুরের পানীয় জল সরবরাহের প্রতিশ্রুতি দিল কোন মন্ত্রী?

নিজস্ব প্রতিনিধি,হিঙ্গলগঞ্জ: উত্তর ২৪ পরগণার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকে পরিশ্রুত পানীয় জল সরবরাহের পাম্প আনাহল ডেনমার্ক থেকে। ইতিমধ্যে আয়লা বিধ‍্যস্থ সুন্দরবনের ব‍্যাকটেরিয়া মুক্ত পানীয় জলের চাহিদা ছিল গ্রামবাসীদের। একদিকে আ্যসেনিক প্রবণ এলাকা অন‍্যদিকে ব‍্যাকটেরিয়া যুক্ত পানীয় জল, দীর্ঘদিনের সমস্যা ছিল সুন্দরবনের মানুষের কাছে। ২০১১ সালে রাজ‍্য সরকার প্রতিশ্রুতি দিয়েছিল ব‍্যাকটেরিয়া মুক্ত পানীয় জলের তার প্রতিফলন ঘটল আজ বৃহস্পতিবার দুপুরে। সুদুর ডেনমার্ক থেকে ৩০ লক্ষ্য টাকা ব‍্যায়ে সমপূর্ণ সোলার চালিত পাম্প। তার আজ উদ্বোধন করলেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জী। উপস্থিত ছিলেন জেলা পি.এইচ. ই . আধিকারিক গোপাল বিশ্বাস, মহকুমা শাসক নিতেশ ঢালী, হিঙ্লগঞ্জের বি.ডি.ও সুদিপ্ত মন্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি সুদীপ্ত কুমার মন্ডল। এই প্রকল্প আগামীদিনে পরিশ্রুত পানীয় জল সরবরাহের পথ দেখাবে সুন্দরবন তথা রাজ‍্যের।পঞ্চায়েত মন্ত্রী বলেন গুজরাট,হিমাচল প্রদেশের নির্বাচনের ছাওয়া পড়বেনা এ রাজ‍্যে। বিরোধী দল বলে তৃণমূলের কেউ নেই।আমরা জনসাধারণকে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করতে দীর্ঘ পরিকর।

No comments:

Post a Comment

Post Top Ad