সবং উপনির্বাচনে বিজেপি-তৃণমূল সংঘর্ষ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 21 December 2017

সবং উপনির্বাচনে বিজেপি-তৃণমূল সংঘর্ষ

বিকেল ৫টা পর্যন্ত ভোটদানের হার ৮৫ শতাংশ
সবং-৩ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ৪৪ নম্বর বুথে বিজেপি ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ। আহত এক বিজেপি কর্মীকে সবং হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সবং-এর বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয়ের ২৯১ নম্বর বুথে ভোটলুটের চেষ্টার অভিযোগ। কেন্দ্রীয়বাহিনীকে লক্ষ্য করে ছোড়া হল ইট।
বিকেল ৩টে পর্যন্ত ভোট পড়েছে ৭৪ শতাংশ
সবংয়ের গুন্ডুত বুথে তিন সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধেআহত কর্মীরা হলেন, অরবিন্দ, অসিত ও রমেশ মহাপাত্র।
দুপুর ১টা পর্যন্ত ৫০ শতাংশ ভোট পড়েছে সবং উপনির্বাচনে
সবং ৩ নম্বর অঞ্চলের ৫৭ নম্বর বুথের এভিএমে বিজেপির বোতামে পারফিউম লাগানোর অভিযোগপিংলার জলচক থেকে বিজেপি নেতা আনন্দ মাইতিকে অপহরণের অভিযোগ
সিঁদুরদা প্রাথমিক বিদ্যালয়ে ১৬০ নম্বর বুথে সিপিএম -এর পোলিং এজেন্টকে মারধর, অভিযুক্ত তৃণমূল
নির্বাচনে সন্ত্রাসের অভিযোগ বায়বীয় : মানস ভুঁইঞা

অধিকাংশ বুথেই দেখা নেই কেন্দ্রীয় বাহিনীর , অভিযোগ বিরোধীদের
অধিকাংশ বুথে ভোটারদের মুড়ি খাইয়ে প্রভাবিত করার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে
বেলা ১১টা পর্যন্ত ৩৬ শতাংশ ভোট পড়েছে সবং উপনির্বাচনেকংগ্রেস প্রার্থী চিরঞ্জীব ভৌমিক নিজে এসে এই বুথে এজেন্ট বসানোর ব্যবস্থা করেন
এতক্ষণ পর্যন্ত কংগ্রেসের কোনও এজেন্ট ছিল না বুথটিতেপানপাড়া শালিয়াড়া স্কুলে কংগ্রেসের এজেন্টকে ভয় দেখানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
অভিযোগ অস্বীকার মানস ভুঁইঞারসবংয়ের কয়েকটি বুথে তৃণমূলের বিরুদ্ধে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগসকাল ৯টা পর্যন্ত ভোটদানের হার ১৫.৫ শতাংশবুথে ভিড় কম। তাই সকাল সকাল ভোটদানের কাজ সেরে নিচ্ছেন প্রবীণ ব্যক্তি ও মহিলারা

বিষ্ণুপুর মুরারীচক থেকে অস্ত্র সহ টিএমসি সদস্য গ্রেপ্তারসবং ব্লকের বলপাই অঞ্চলের ১৭০, ১৬৯ ও ১৬১ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টকে তুলে দেওয়ার অভিযোগ

ভেনুয়ার জানকিবাড় বুথে ভোট দেওয়াকে কেন্দ্র করে গন্ডগোলসবংয়ের ১৩ নম্বর গ্রাম পঞ্চায়েতের মকরামচক সাতবেটিয়ায় বুথ দখলের অভিযোগ সিপিএম-এর, অভিযোগ তৃণমূলের দিকে
সবংয়ে এবারের নির্বাচন খাতায়কলমে পঞ্চমুখী। তৃণমূল কংগ্রেস প্রার্থী গীতারানি ভুঁইঞা। সিপিএম প্রার্থী রীতা জানা মণ্ডল। কংগ্রেস প্রার্থী চিরঞ্জীব ভৌমিক।বিজেপি প্রার্থী অন্তরা ভট্টাচার্য। এসইউসিআই প্রার্থী দীনেশ মেইকাপ।


মোট ৩০৬টি বুথে ভোটগ্রহণ হচ্ছে। ভোটার সংখ্যা ২ লাখ ৪৫ হাজার ২৫৯ জন। তার মধ্যে সবং ব্লকে ২ লাখ ১ হাজার ১৪২ জন। আর পিংলা ব্লকের ভোটার সংখ্যা ৪৪ হাজার ১১৭ জন।

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও সিপিএম এই কেন্দ্রে জোট বেঁধে লড়াই করেছিল। জোটপ্রার্থী মানস ভুঁইঞা জিতেছিলেন। তাঁর প্রাপ্ত ভোট ছিল ১ লাখ ৪৫ হাজার ২৫৯টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের নির্মল ঘোষ পেয়েছিলেন ৭৭ হাজার ৮২০টি ভোট। আর বিজেপি প্রার্থী কাশীনাথ বোস পেয়েছিলেন ৫ হাজার ৬০৯টি ভোট। পরবর্তীকালে তৃণমূল কর্মী জয়দেব জানা খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে সবং। দীর্ঘ টানাপোড়েনের পর শেষমেশ তৃণমূলে যোগ দেন মানসবাবু। পরবর্তীকালে তৃণমূলের টিকিটে তিনি রাজ্যসভার সদস্য হন। তিনি ছেড়ে যাওয়ায় এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। 

No comments:

Post a Comment

Post Top Ad