বাগদা : মাথায় পিস্তল ঠেকিয়ে দু:সাহসিক ডাকাতি। ঘটনাটি উত্তর চব্বিশ পরগনার বাগদা থানা এলাকার বৈকোলা ডোয়ার পার এলাকার ঘটনা। বুধবার গভীর রাতে তিনজনের এক দুস্কৃতি দল মুখ ঢেকে তালা ভেঙে বৃদ্ধ মনরঞ্জন বিশ্বাসের ঘরে ঢুকে তাকে হাত পা বাধে এবং পাশের ঘরে থাকা তার বৌমাকে ডাকতে বলে তাকে। রাতে শ্বশুর ডাকছে দেখে বৌমা অর্পিতা বিশ্বাস দরজা খুলতেই ঘরে ঢুকে পরে তিন দুস্কৃতি এবং মাথায় পিস্তল ঠেকিয়ে বলে আলমারির চাবি দিতে। তখন ঘরে ঘুমিয়ে ছিল ছোট্ট মেয়ে এবং অর্পিতা বিশ্বাসের মা প্রতিমা শীল। চাবি দিতে রাজি না হওয়ায় ছোট্ট মেয়েটিকি মেরে ফেলার হুমকি দেয় ডাকাত দল। সাথে সাথে তখন চাবি দিয়ে দেয় মহিলা। তারপরেই আলমারির লকার খুলে সমস্ত সোনার জিনিস দুটো সোনার চেন , নেকলেস, পলা বাধানো, শাখা বাধানো, আংটি ,কানের দুল মিলিয়ে প্রায় দশ ভরি সোনার জিনিস ও তেরো হাজার নগদ টাকা প্রায় চার লক্ষ টাকার জিনিস নিয়ে চম্পট দেয় ডাকাত দল।
মনরঞ্জন বাবুর দুই ছেলে কর্ম সুত্রে বাইরে থাকে গতোকাল দুই ছেলের কেউ বাড়িতে ছিলেননা সেই সুজোগে এই দুঃসাহসিক ডাকাতি বলে অনুমান পরিবারের । রাতেই বাগদা থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ । পরিবারের তরফ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এই ঘটনায় এলাকায় বিশাল চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তদন্তে বাগদা থানা।

No comments:
Post a Comment