উপায় না পেয়ে ডাকঘরে তালা দিলেন গ্রাহকরা। দিনের পর দিন গ্রাহকরা তাদের টাকা জমা, টাকা তোলা সহ একাধিক কাজ নিয়ে ডাকঘরে গেলে গ্রাহকদের ঘুরিয়ে দেওয়া হত। তাই দিনের পর দিন পরিষেবা না পেয়ে বৃ্হস্পতিবার সকাল ১০ টা থেকে নন্দকুমার উপ ডাকঘরে তালা দিয়ে বিক্ষোভ দেখালো গ্রাহকরা। বিক্ষোভের জেরে এদিন কাজকর্ম বন্ধ হয়ে পড়ে।
পেশায় শিক্ষক অপূর্ব জানা বলেন, বিগত কয়েক মাস ধরে নন্দকুমার উপ ডাকঘরে গ্রাহকদের পরিষেবা থেকে বঞ্চিত করে চলেছেন। পরিষেবা থেকে বঞ্চিত হয়ে পড়ায় বহু গ্রাহক সমস্যায় পড়েছেন। নিজেদের সঞ্চিত অর্থ তুলতে না পারায় দিনের পর দিন সমস্যায় ভুগছে শত শত গ্রাহক। বিষয়টি বহুবার কর্তৃপক্ষকে জানানো হলেও কোন সুফল না মেলায় বাধ্য হয়ে আজ গ্রাহকরা ডাকঘরে তালা দিয়ে বিক্ষোভ দেখায়।গ্রাহক চিত্তরঞ্জন মাইতি জানান, পরিবারের সদস্য অসুস্থ হওয়ায় অর্থের খুব প্রয়োজন ছিল। বারবার ডাক ঘরে গিয়েও আমার সঞ্চিত অর্থ তুলতে পারিনি। তাই বাধ্য হয়ে এই ধরনের কর্মসূচীতে সামিল হয়েছি।

No comments:
Post a Comment