চাহিদা মত দীর্ঘদিনের দাবী পূরন হলো বাঁশবেড়িয়ার মানুষের। সোমবার বড়দিনের সন্ধ্যায় বাঁশবেড়িয়া পুরসভার 7 নং ওয়ার্ডে লাইব্রেরি মাঠে হুগলির সংসদ মাননীয়া রত্নাদে নাগের তহবিল থেকে 8 লাখ 99 হাজার টাকা খরচা করে একটি পার্ক তৈরি করা হল।
পার্কটির মুক্ত মঞ্চ নাম দেওয়া হয়েছে। এই মঞ্চের ফিতে কেটে উৎবোধন করেন সাংসদ রত্নাদে নাগ। পাশাপাশি জলেশ্বরি ঘাটে গঙ্গার ধারে একটি শিশু উদ্যান তৈরি করা হয়েছে। এলাকার বিধায়ক ও মন্ত্রী তপন দাশগুপ্তের তহবিল থেকে 3 লাখ 70 হাজার টাকা দিয়ে সাজিয়ে তোলা হযেছে শিশু উদ্যানটি। সেখানে আছে দোলনা স্লিপ সহ রকমারি ফুল গাছ এবং বাহারি আলোকসজ্জা। নাম দেওয়া হয়েছে প্রকৃতিতীর্থ। ফিতে কেটে উৎবোধন করেন মন্ত্রী তপন দাশগুপ্ত। এদিন ওই মঞ্চ থেকে পৌরএলাকার 100 জনকে সংবর্ধনা দেওয়া হয়। এদিন এই অনুষ্ঠানে হাজির ছিলেন, বাঁশবেড়িয়ার পুরপ্রধান অরিজিতা শীল, কাউনসিলর অমিত ঘোষ সহ একাধিক ব্যক্তিরা।

No comments:
Post a Comment