কলকাতা ডেক্স, ২৬ ডিসেম্বর :
অনিন্দিতা কুন্ডু এখন চুঁচুড়ার সব থেকে সাহসী মহিলা। চুঁচুড়ার হালদার বাগান এলাকায় কান
পাতলেই অন্তত এমনটাই ফিসফাস শোনা যাচ্ছে। কারন, বাড়িতে চুরি করতে আসা চোরকে জাপটে
ধরে সাহসিকতার নজির গড়েছেন তিনি। ওই চোরের নাম সহদেব শিকারী। বাড়ি চুঁচুড়া থানার
তালডাঙ্গা এলাকায়। এই ঘটনা চাউর হতেই ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
সূত্রের খবর, ১৯
ডিসেম্বর পরিবার নিয়ে আসাম বেড়াতে গিয়েছিল চুঁচুড়ার হালদার বাগান এলাকার কর্মকার
পরিবার। ২৫ ডিসেম্বর রাত ৮টায় বাড়ি ফেরার কথা থাকলেও ট্রেন লেট থাকায় রাত আড়াইটা
নাগাত বাড়িতে ফেরেন। বাড়ি ফিরে কর্মকার পরিবারের সদস্য শুভব্রত কর্মকার দেখেন ঘরের
দরজা খোলা। ঘরে ঢুকতেই দেখেন ভেতরে দুইজন চোর রয়েছে। ঘরের মালিককে ঘরে দেখে ঘরে
থাকা দুই চোরের মধ্যে একজন চোর বাড়ির মালিকের মাথায় লোহার রড দিয়ে আঘাত করেন। তিনি
রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। এই ঘটনা দেখেই ওই পরিবারের সদস্যা দিদি
অনিন্দিতা কুন্ডু ওই চোরকে জাপটে ধরেন। চিৎকার চেঁচামেচিতে আশেপাশের লোকজন বেড়িয়ে পড়ে।
শেষ পর্যন্ত ওই চোর ধরা পড়ে যায়। কিন্তু অপর চোরটি পালিয়ে যায়। এই ঘটনায় চুঁচুড়া
থানার আইসি নিরুপম ঘোষ ওই মহিলার সাহসের প্রশংসা করে বলেন, থানার তরফ থেকে আমরা
ওনাকে পুরস্কৃত করব।


No comments:
Post a Comment