কুড়ি টাকার ঝামেলার জেরে কাকা ও তার পরিবারের হাতে খুন এক যুবক। মৃতের নাম শাহিদ আলী মন্ডল । এই ঘটনার পর অভিযুক্তদের বাড়ি ভাঙচুর করে উত্তেজিত প্রতিবেশীরা । ঘটনার পর থেকে যদিও পলাতক অভিযুক্ত পরিবার । ঘটনাটি ঘটেছে বারুইপুর এর দক্ষিণ সীতাকুন্ডুর হরিজন মাস্টার পাড়াতে ।
এই গ্রামের শাহিদ আলী মন্ডলের বাড়ির পাশেই তার কাকা ইমান আলী মন্ডলের বাড়ি । পরিবারের মহিলারা একটি গ্রূপ করে একটি সংস্থা থেকে কিছু করে টাকা লোন নিয়েছিল । গত 22 তারিখে সেই টাকা শোধের সময় ইমানের স্ত্রীর কাছে ২০ টাকা কম দেয় শাহীদের স্ত্রী । এই নিয়ে বচসার সূত্রপাত । শাহিদ জানায় এখন নেই বিকালে টাকাটা দিয়ে দেবে । কিন্তু এই নিয়ে কাকা ও কাকার ছেলেরা তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে । এই নিয়ে দুই পরিবারের মধ্যে বচসা বেঁধে যায় । সেই সময় কাকার ছেলে হাবিবুল্লা শাহীদকে মারধর করে । এই পর্যন্ত হয়ে থেমে যায় । বিকালে শাহীদ যখন বাজার ও ডাক্তারখানায় যাবে বলে বাড়ি থেকে বার হচ্ছিল সেই সময় কাকা ইমান আলী মন্ডল ও তার দুই ছেলে হাবিবুল্লা ও আসাদুল্লা ও মেয়ে জাকিরা বিবি মিলে আক্রমণ করে । শাহীদকে বেধড়ক মারধর এর পাশাপাশি পাথর ও ধারালো অস্ত্র দিয়েও আঘাত করা হয় বলে অভিযোগ । গুরুতর আহত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় বারুইপুর মহকুমা হাসপাতালে । সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে স্থানান্তরিত করা হয় কলকাতায় ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে । আবার সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় এস .এস. কে .এম হাসপাতালে । সেখানেই ২৪ ডিসেম্বর রাতে তার মৃত্যু হয় । এই খবর গ্রামে পৌঁছাতে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মঙ্গলবার অভিযুক্ত কাকার বাড়ি ভাংচুর করে প্রতিবেশীরা । মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে বারুইপুর থানার পুলিশ । যদিও ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা ।

No comments:
Post a Comment