পুরীর সমুদ্রসৈকতে বৃহত্তম সান্তা ক্লস বানিয়ে সেলিব্রেশন করছে পুরীবাসীরা। শুধু তাই নয়, এরই সাথে সাথে নাম তুললেন লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে। আগেও তাঁর এমন বহু নিদর্শনের সাক্ষী থেকেছে পুরীর সমুদ্রসৈকত। আর এবার প্রায় ৬০০ টন বালি দিয়ে তিনি তৈরী করলেন বিশ্বের বৃহত্তম সান্তা। উচ্চতায় যা ২৫ ফুট এবং চওড়ায় ৫০ ফুট। শুধুমাত্র দুই সংস্কৃতির মিলন ঘটিয়েই থেমে থাকেননি তিনি, বার্তা দিয়েছেন বিশ্ব শান্তির। এই কাজে ব্যবহার করা হয়েছে রঙিন বালিও। প্রায় তিনদিনের চেষ্টায় গোটা কর্মকান্ডটি রূপায়ন করেছেন সুদর্শন। ১ লা জানুয়ারী পর্যন্ত পর্যটকদের চাক্ষুষ করার জন্য থাকবে এটি। এক জার্মান পর্যটকের হাত ধরে উদ্বোধন হয় সুদর্শনের এই বালুশিল্পের।

No comments:
Post a Comment