কলকাতা ডেক্স, ২৫ ডিসেম্বর : প্রাক্তন প্রধান মন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে একটি বাইক র্যালি করল বিজেপি নেতৃত্ব। সোমবার সকালে চুঁচুড়া থানার বেশ কয়েকটি এলাকায় মাইক প্রচার করে লাড্ডু বিতরন করেন বিজেপির নেতা কর্মীরা। সেখানে হাজির ছিলেন, বিজেপির জেলা কমিটির সদস্য নিমাই দত্ত, মহিলা মোর্চার নেত্রী মৌমিতা দে সহ একাধিক বিজেপির নেতা কর্মীরা।
অন্যদিকে বীরভূমের কলেজ ছাত্রী পুজা দাসের উপর নির্মম অত্যাচারের প্রতিবাদে নারী সুরক্ষার দাবীতে সরব হলেন বিজেপির যুবমোর্চার নেতা নেত্রীরা। বিজেপির হুগলি জেলা যুবমোর্চার পক্ষ থেকে চুঁচুড়ার পিপুলপাতি মোরে অকাল রাখি বন্ধন উৎসব পালন করা হয়। পথ চলতি মানুষের হাতে রাখি পড়িয়ে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্তিত ছিলেন হুগলি জেলা বিজেপি সম্পাদক সুরেশ সাউ, জেলা যুব সভাপতি তুষার মজুমদার সহ বিজেপির একাধিক নেতা ও নেত্রীরা।

No comments:
Post a Comment