দুষ্কৃতী হামলার শিকার পীর, শিক্ষক ও সাংবাদিক। ভাঙা হয়েছে তাদের বাড়ি। আক্রান্ত তাদের পরিবার।
বাংলাদেশের বুড়িচং পীরযাত্রাপুর ও গোবিন্দপুর সংঘর্ষে হামলায় পীরযাত্রাপুর পীর সাহেবের বাড়ি ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নগর সম্পাদক শিমুল মাহমুদ,পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অাবুল বাশার খান, দৈনিক যুগান্তরের বুড়িচং প্রতিনিধি সৌরভ মাহমুদ হারুনের বাড়ি ভাংচুর করে দুষ্কৃতীরা ।এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কুমিল্লা বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ও গোবিন্দপুর গ্রামের দ্বন্দ্ব স্থানীয় ইউপি নির্বাচনের পর থেকেই চলছে। সোমবার দিনের আলোয় গ্রামে ঢুকে দুষ্কৃতীরা এ হামলা করে। আতঙ্কিত গ্রামবাসী।



No comments:
Post a Comment