বড়দিনের কেক তৈরিতে কেন সমস্যায় বেকারিরা? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 23 December 2017

বড়দিনের কেক তৈরিতে কেন সমস্যায় বেকারিরা?



২৫ ডিসেম্বর অর্থাৎ বড়দিন। আর বড়দিন মানেই কেক। তবে সেই কেক তৈরি করতে গিয়ে জিএসটি,  খুচরো সমস্যা ও ডিম সহ কাঁচামালের দাম বৃদ্ধি এবার বড়দিনের কেক তৈরিতে সমস্যায় ফেলেছে বেকারি শিল্পীদের। বিশেষ করে গ্রাম ও মফস্বল এলাকার ছোট ও মাঝারি বেকারি কারখানাগুলি বড়দিনের কেক তৈরি করতে গিয়ে বেকায়দায় পড়েছে। তবে এই সমস্যার মধ্যে বেশ কিছু বেকারি নলেনগুড়ের রকমারি স্বাদের কেক তৈরি করে বিকল্প পথে বাজার খুঁজছে।কার্যত  খুচরো সমস্যার কারণে মূলধনের ঘাটতি,অন্যদিকে  জিএসটির কারনে কাঁচামালের দাম বাড়লেও প্রতিযোগিতার বাজারে কেকের দাম বাড়ছে না। উভয় সংকটে জেরবার বেকারি মালিকরা।

অভিযোগ, ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশানের রাজ্য কমিটির সদস্য পঞ্চানন সামন্ত বলেন,এবার বড়দিনের কেকের ব্যবসায় খুচরো সমস্যা ও ডিমের দাম প্রভাব ফেলেছে। খুচরো সমস্যার জন্য সারা রাজ্যে বেকারি শিল্প তীব্র সংকটের মুখে পড়েছে। বেকারি ব্যাবসা খুচরো নির্ভর হওয়ায় সংকট আরও ঘোরালো হয়ে উঠেছে। বেকারি ব্যবসায়ীদের বাড়িতে প্রতিদিন বস্তা বস্তা খুচরো জমা হচ্ছে। সেই টাকা তারা ব্যাংকে চেঞ্জ করে ব্যাবসার কাজে লাগাতে পারছে না। ফলে ব্যবসায় মূলধনের অভাব ঘটছে।হলদিয়ার এক বেকারি ব্যবসায়ী স্বপন রায় বলেন,নোটবন্দির কারণে গত বছর থেকেই আমরা বেকারি ব্যবসায়ীরা সমস্যায় পড়েছি। ব্যাংক খুচরো জমা না নেওয়ায় বড় অংকের টাকা হাতে পাওয়া যাচ্ছে না। বড়দিনের সময়ে কেক তৈরির জন্য বড় অংকের টাকা লগ্নি করতে গিয়ে এবার সমস্যায় পড়েছি। ধার বাকিতে কলকাতা থেকে কাঁচামাল মিলছে না। জিএসটির জন্য বেকারির কাঁচামাল মার্জারিন,ডালদার দাম অনেক বেড়ে গিয়েছে। সেই সঙ্গে ডিমের দাম বাড়ায় আরও সমস্যা তৈরি হয়েছে। তিনি বলেন,এবার আমরা নলেনগুড়ের বিভিন্ন ধরনের স্পেশাল ফ্রুট কেক তৈরি করছি।যার দাম ১২০থেকে ১৪০টাকা

No comments:

Post a Comment

Post Top Ad