ডাম্পারে পিষ্ট মহিলা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 23 December 2017

ডাম্পারে পিষ্ট মহিলা



ফের মানবিকতার অভাব দেখা গেল রাজ্যে।গাড়িতে পিষ্ট হয়ে রাস্তায় পড়ে থাকলেও কেউ পাশে আসলো না মাঝবয়সী এক মহিলার। উকি ঝুঁকি দিয়ে সবাই দেখলেও কেউ হাসপাতালে নিয়ে গেল না ওই মহিলাকে। পরে অবশ্য সাংবাদিকদের তৎপরতায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে। জানা গিয়েছে, রাস্তা পেড়োতে গিয়ে ডাম্পার পিষ্ট হলেন  এক মহিলা । শনিবার পৌনে ১১ টা নাগাদ রামনগরের নতুন ব্রিজের কাছে এল বি জি নার্সিং হোমর সামনে ঘটনাটি ঘটেছে ।আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় তালগাছাড়ির ওই মহিলাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন ।মহিলার শারীরিক অবস্থা খুবই সংকটজনক বলে জানা গেছে ।তার পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। রামনগর থানার পুলিশ ঘাতক ডাম্পারটি আটক করেছে ।যদিও পলাতক চালক ।তদন্তে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad