অগ্নিকল্পের বাৎসরিক অনুষ্ঠান বহ্নিশিখা অনুষ্ঠিত হল চন্ডীতলায় - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 11 December 2017

অগ্নিকল্পের বাৎসরিক অনুষ্ঠান বহ্নিশিখা অনুষ্ঠিত হল চন্ডীতলায়




কলকাতা ডেক্স, ১১ ডিসেম্বর :  রবিবার বিকেলে অগ্নিকল্পের বাৎসরিক অনুষ্ঠান বহ্নিশিখা অনুষ্ঠিত হল চন্ডীতলার উত্তর আদান গ্রামে।

এই অনুষ্ঠান উপলক্ষে এদিন বেগমপুরের উত্তর আদান গ্রামে বসেছিল চাঁদের হাট। ওই অনুষ্ঠানে হাজির ছিলেন, হুগলির সাংসদ রত্নাদে নাগ, সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য, জেলা পরিষদের সভাধিপতি মেহেবুব রহমান সহ একাধিক গুনীজন। এদিন ওই অনুষ্ঠান মঞ্চ থেকে সমাজের বিভিন্ন স্তরের মানুষজনকে বিভিন্য রকম ভাবে সাহাজ্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছিল

এদিন ওই এলাকার ৫জন গরীব মানুষকে ৫টা হাতে টানা ভ্যান দেওয়া হয়েছে। ৫জন প্রতিবন্দী মানুষকে ট্রাই সাইকেল দেওয়া হয়েছে। পাশাপাশি ওই এলাকার ৫জন গরীব মহিলাকে সেলাই মেশিন দেওয়া হয়েছে। দুঃস্থ ক্যান্সার ও থেলাসেমিয়া রোগীদের এক কালীন কয়েক হাজার টাকা দেওয়া হয়েছে। একই সঙ্গে ওই এলাকার ৫০০ দুঃস্থ মানুষজনকে বস্ত্র দেওয়া হয়েছে।

সংস্থার প্রতিষ্ঠাতা সম্পাদক কৌশিক শীল বলেন, এই সংস্থা সারা বছর মানুষের জন্যে কাজ করে থাকে। বছরের এই সময়ে বাৎসরিক অনুষ্ঠানের মাধ্যেমে এলাকার গরীব মানুষজনকে বিভিন্ন রকম উপহার তুলে দেওয়া হয়।

No comments:

Post a Comment

Post Top Ad