চাঁদনী, পূর্ব মেদিনীপুর: এক সিভিল ইঞ্জিনিয়ারের বাড়িতে ঢুকে চপার নিয়ে হামলা চালাল এক দুষ্কৃতি।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে। চপারের আঘাতে গুরুতর আহত শেখ মুক্তার আলি কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
অভিযোগ, কাঁথি থানার পনেরো নং ওয়াড়ের করকুলিতে এক বাড়িতে তিন বছর ধরে ভাড়া থাকেন মুক্তার ও তাঁর স্ত্রী।শনিবার কাজ শেষ করে রাতে বারোটা টা নাগাদ বাড়িতে ফেরে মুক্তার।বাড়িতে ঢুকে দরজা বন্ধ করার সঙ্গে সঙ্গে আচমকা চপার নিতে হামলা চালায় মুখে কালো কাপড় বাঁধা ও হাতে গ্লাভস পড়া এক দুষ্কৃতীকারী । মুক্তারের চিৎকারে ছুটে আসে প্রতিবেশীরা।খবর দেওয়া হয় কাঁথি থানাতে। পুলিশ এসে আহত অবস্থায় মুক্তার ও তার স্ত্রীকে উদ্ধার করে। গ্রেপ্তার করে অভিযুক্তকে।তদন্তে পুলিশ।

No comments:
Post a Comment