সব্জি চোর সন্দেহে গণধোলাই,মৃত যুবক - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 24 December 2017

সব্জি চোর সন্দেহে গণধোলাই,মৃত যুবক



 নিজস্ব প্রতিনিধি,আমডাঙ্গা:সব্জি চোর সন্দেহে গণধোলাই দিল স্থানীয়রা।চাঞ্চল্যকর ঘটনাটি উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গা ভুদাই পাত্র পাড়া এলাকার ঘটনা।  জানা গেছে দীর্ঘদিন ধরে ওই এলাকার কিছু জমিতে সবজি চুরি হয়ে যাচ্ছিল।  রবিবার সকালে বিষ্ণু জানা ৪৫ বাড়ি ভুদাই গ্রামে নিজের দোকানে সবজি বিক্রি করছিলেন সেই সময় সন্দেহের বশে গ্রামের কিছু যুবক বিষ্ণুকে রাস্তায় ফেলে মারধর করে।  পরে আমডাঙ্গার পুলিশ এসে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে আমডাঙ্গা গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা শুরু হওয়ার কিছুক্ষণ বাদেই মারা যায়।
ঘটনায় আমডাঙ্গা থানার পুলিশ এক মহিলা সহ সাতজনকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঘটনার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad