মহম্মদ রফির জন্মদিন উপলক্ষে গুগলের উপহার - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 24 December 2017

মহম্মদ রফির জন্মদিন উপলক্ষে গুগলের উপহার



মানসী জানা: ৯৩ তম মহম্মদ রফির জন্মদিন উপলক্ষে গুগলের শ্রদ্ধাজ্ঞাপন। শুধুমাত্র হিন্দি নয়, প্রায় সবকটি আঞ্চলিক ভাষা মিলিয়ে প্রায় ৫০০০ গানের বিশ্বজোড়া নামী  কন্ঠ, সেই মহম্মদ রফির জন্মদিন আজ।  কিংবদন্তী এই সংগীতশিল্পীকে তাঁদের ডুডলের মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন করল সার্চ ইঞ্জিন গুগল।

গুগলে কিছু সার্চ করলেই দেখতে পারবেন মহম্মদ রফির ছবি। মুম্বইয়ের শিল্পী সাজিদ শেখের তৈরী করা অনবদ্য সেই ইলাস্ট্রেশন নজর কেড়েছে প্রত্যেকেরই। তবে শুধুমাত্র ইলাস্ট্রেশনেই থেমে থাকেনি গুগলের এই শ্রদ্ধার্ঘ্য। ইলাস্ট্রেশনের মাধ্যমেই ইউজারেরা জানতে পারবেন মহম্মদ রফির সংগীতজীবণের দীর্ঘ জার্ণির কথা। পাশাপাশি কিভাবে স্টুডিও থেকে শ্রোতাদের হৃদয়ে চিরতরে জায়গা করে নিয়েছিলেন তিনি।


দেশের সংগীত জগতের এই মহীরুহ 'পদ্মশ্রী' সম্মানে ভূষিত হন ১৯৬৭ সালে। ১৯৭৭ সালে 'হাম কিসিসে কাম নেহি' ছবিতে 'ক্যায়া হুয়া তেরা ওয়াদা' গানটিতে নেপথ্য কন্ঠের জন্য জাতীয় পুরষ্কার পান রফিজী। এছাড়া 'ইয়ে দুনিয়া ইয়ে মেহফিল', 'তেরি বিন্দিয়া রে', 'ইয়ে চান্দ সা রোশন চেহরা', 'গুলাবি আঁখে জো তেরি দেখি' গানগুলি আজও চিরস্মরণী, আনন্দময়, রোম্যান্স ভরা।

No comments:

Post a Comment

Post Top Ad