কিশোরীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল নদীয়ার গয়েশপুর এলাকায়। মৃত কিশোরীর নাম প্রিয়াঙ্কা খান। বয়স ১১।মঙ্গলবার রাতে নিজের বাড়ি থেকে প্রিয়াঙ্কার ঝুলন্ত দেহ উদ্ধার করে কল্যাণী থানার পুলিশ।সূত্রের খবর,নদিয়ার কল্যাণী থানার গয়েশপুর পুরসভার বিধানপল্লী রেল কলোনির বাসিন্দা পেশায় গাড়ী চালক পিন্টু খান এর স্ত্রী তার অসুস্থ ছোট ছেলেকে নিয়ে গত ৬ দিন যাবৎ কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে ভর্তি থাকার কারণে বাড়িতে ঠাকুমার সাথে একই থাকছিল গয়েশপুর নেতাজি গার্লস হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী প্রিয়াঙ্কা।মঙ্গলবার রাতে হঠাৎই বাবা পিন্টু খান খবর পান গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মেয়ে প্রিয়াঙ্কা।তবে কি কারণে এই আত্মহত্যা তা নিয়ে স্পষ্ট কিছু বলতে পারেননি পরিবারের সদস্যরা।আর এর পরই মৃত্যুর কারণ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।মৃত প্রিয়াঙ্কার দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।তদন্তে কল্যাণী থানার পুলিশ।
Post Top Ad
Wednesday, 13 December 2017
কিশোরীর অস্বাভাবিক মৃত্যু!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment