মালদা এলাকায় থাকতে হলে তৃণমূল ছেড়ে সিপিএম করতে হবে । এমনই ফতোয়া জারি করেছে এলাকার সিপিএমের দামাল নেতারা । আর এই ফতোয়া মানতে রাজি না হওয়ায় একই পরিবারের তিনজন সদস্যকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল সিপিএম নেতাদের বিরুদ্ধে । পরিবারের সদস্যদের বাঁচাতে আসলে ওই পরিবারের মহিলাকেও পাড়া প্রতিবেশীর সামনেই শাড়ি ছিঁড়ে নগ্ন করে দাঁড় করিয়ে রাখার অভিযোগ উঠেছে ওই সিপিএম নেতাদের বিরুদ্ধে । ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে ইংরেজবাজার থানার কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের জোতপ্রীতি এলাকায় । আক্রান্ত পরিবার আহত অবস্থায় ভর্তি মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে । ঘটনায় লিখিত অভিযোগ দায়ের ইংরেজবাজার থানায় ।
জানা যায় জোতপ্রীতি গ্রামের তৃণমূল পঞ্চায়েত মেম্বার বরুণ মন্ডলের বাড়িতে আগামী পঞ্চায়েত নির্বাচনের জন্য এলাকারই তৃণমূল কর্মী সদস্যদের নিয়ে আলোচনা সভা করছিলেন । অভিযোগ সেই সভা সেরে বাড়ি ফেরার পথে স্থানীয় সিপিএমের দাপুটে নেতা সুকেশ মন্ডল এবং পাণ্ডপ বসাকের নেতৃত্বে জনা দশেক সিপিএম কর্মী স্থানীয় তৃণমূল কর্মী সহদেব বসাকের পথ আটকায় । সুকেশ ও পাণ্ডপ সহদেবকে সাফ জানিয়ে দেয় এলাকায় থাকতে হলে তৃণমূল করা যাবে না, সিপিএম করতে হবে । এই কথায় রাজি না হলে সহদেবকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ । সহদেবকে আক্রান্ত হতে দেখে তার ভাই শ্রীকান্ত এবং তার মা বাঁচাতে আসলে তাদেরকেও মারধর করা হয় বলে অভিযোগ । এলাকার দাপুটে সিপিএম নেতারা এখানেই থেমে থাকেননি । আক্রান্তের মাকে পাড়া প্রতিবেশীর সামনেই শাড়ি ছিঁড়ে নগ্ন করে দাঁড় করিয়ে রাখা হয় বলে অভিযোগ এলাকার সিপিএম নেতা সুকেশ মন্ডল ও পাণ্ডপ বসাকের বিরুদ্ধে । ওই তৃণমূল কর্মী সহদেব বসাকের বাড়িতে ঢুকেও তান্ডব চালানো হয় ভেঙে দেওয়া হয় কম্পিউটার সহ একাধিক দামি সামগ্রী বলে অভিযোগ । আক্রান্তের মা জানান আমরা তৃণমূল করি তাই দীর্ঘদিন ধরেই আমাদের উপর অত্যাচার চালায় সিপিএম নেতা সুকেশ এবং পাণ্ডপ । তৃণমূল ছাড়তে রাজি না হওয়ায় আমাদেরকে মারধর করা হয় । স্থানীয় তৃণমূল নেতা বরুণ মন্ডল জানান রাত্রি আটটা নাগাদ আমার বাড়ি থেকে নির্বাচন নিয়ে আলোচনা সেরে বাড়ি ফিরছিল সহদেব । তার পরই শুনলাম রাস্তায় তাকে ধরে মারধর করেছে সিপিএম নেতারা । তার মায়ের শাড়ি ছিঁড়ে নগ্ন করে মারধর করা হয় । রাতেই আমরা সহদেব সহ তার ভাই ও তার মাকে ভর্তি করি মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে । ইতিমধ্যে ইংরেজবাজার থানার পুলিশ তদন্ত শুরু করেছে ।

No comments:
Post a Comment